চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যশরাজ ফিল্মসের তিন সিনেমায় সামান্থা?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:59 অপরাহ্ন 18, জানুয়ারি 2022
in বিনোদন
A A
সামান্থা হিন্দি সিনেমায় অভিনয়রত, সুন্দর পোশাক পরা ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

কদিন থেকেই বেশ আলোচনায় রয়েছেন ভারতীয় দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। গেল বছর ওটিটি প্লাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিওর ‘দ্য ফ্যামিলি ম্যান সিজন ২’ এর মাধ্যমে হিন্দিতে পা রাখেন এই অভিনেত্রী।

যেখানে তার অভিনয়ে মুগ্ধ হয় দর্শকরা। আর এবার জানা গেল শিগগির বলিউড সিনেমাতেও অভিষেক করবেন সামান্থা।

এরআগে গুঞ্জন শোনা যায়, বলিউডের বেশ কিছু সিনেমার জন্য প্রস্তাব পেয়েছেন সামান্থা। যদিও সেগুলোতে চুক্তিবদ্ধ হওয়ার প্রসঙ্গে চূড়ান্ত কোন ঘোষণা আসেনি।

তবে এবার জানা গেল, বলিউডের শীর্ষ প্রযোজনা প্রতিষ্ঠান যশরাজ ফিল্মসের তিন তিনটি ছবির জন্য প্রস্তাব পেয়েছেন সামান্থা। দক্ষিণী বিভিন্ন সংবাদ মাধ্যম জুড়ে এমন খবরেই সয়লাব এখন।

জানা গেছে, ইতোমধ্যে সামান্থার সঙ্গে যশরাজ ফিল্মসের আলাপ হয়েছে। যেখানে তারা সামান্থাকে বেশ মোটা অংকের পারিশ্রমিক প্রস্তাব করেছেন। ফলে সামান্থাও প্রজেক্টগুলোর প্রতি আগ্রহ দেখিয়েছেন। যদিও এখন পর্যন্ত চূড়ান্ত কোন ঘোষণা আসেনি।

এদিকে বলিউডের প্রজেক্ট ছাড়াও সামান্থার হাতে রয়েছে তামিল সিনেমা ‘কাথু ভাকুলা রেন্দু কাধল’, তেলেগু সিনেমা ‘শকুন্তলাম’ ও ‘যশোদা’ এবং হলিউড সিনেমা ‘অ্যারেঞ্জমেন্টস অফ লাভ’। এই ছবির মধ্য দিয়ে হলিউড সিনেমাতেও অভিষেক হতে যাচ্ছেন এই অভিনেত্রীর।

সামান্থাকে সর্বশেষ দেখা গিয়েছিল আল্লু অর্জুনের ‘পুষ্প : দ্য রাইজ পার্ট ১’ সিনেমার আইটেম গান ‘ও আন্তাভা’-তে। যার জন্যও অভিনেত্রী বেশ মোটা অঙ্কের পারিশ্রমিক নিয়েছেন বলে জানা গেছে।

Tags: বলিউডযশরাজ ফিল্মসসামান্থা রুথ প্রভুসিনেমাহলিউড
Previous Post

ডাস্টবিনে নবজাতকের লাশ

Next Post

দোষারোপের রাজনীতি ও গণতন্ত্র

Next Post
বিরোধী বা অভিযোগকারী ব্যক্তির হাতের বিরুদ্ধে হাতের আঙুল নির্দেশ করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

দোষারোপের রাজনীতি ও গণতন্ত্র

বিশ্ব অর্থনৈতিক ফোরামে বক্তা, জাতিসংঘের পতাকা পেছনে দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে ভ্যাকসিন সমতার দাবি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT