চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যবিপ্রবি উপাচার্যের সঙ্গে মার্কিন দূতাবাসের প্রতিনিধির মতবিনিময়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:29 অপরাহ্ন 16, অক্টোবর 2019
in শিক্ষা
A A

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে উচ্চতর শিক্ষার সুযোগ আরো সহজলভ্য করার লক্ষ্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেনের সঙ্গে মতবিনিময় সভা করেছেন মার্কিন দূতাবাসের দুইজন প্রতিনিধি।

বুধবার সকাল ৯টায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের উপাচার্যের কার্যালয়ে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

এসময় মার্কিন দূতাবাসের প্রতিনিধি কালচারাল অ্যাফেয়ার অফিসার মিসেস ইসাবেল জেডসোল্ডস ও ইউএসএ শিক্ষা পরিচালক মুহাম্মদ সোহেল ইকবাল শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা গ্রহণের বিভিন্ন সুযোগ সুবিধার ব্যবস্থা বিনামূল্যে প্রদানের আশ্বাস দেন।

আলোচনা সভায় শিক্ষার্থীদের মার্কিন যুক্তরাষ্ট্রে উচ্চ শিক্ষার জন্য সকল তথ্য প্রদান, আন্ডার গ্র্যাজুয়েট, স্কলারশিপ ও পিএইচডি প্রোগ্রামের ভর্তি প্রক্রিয়া সহজলভ্য করণ, অফিসিয়াল ফেসবুক পেজ এডুকেশন ইউএসএ বাংলাদেশ-এ রেজিস্ট্রেশন করার মাধ্যমে আমেরিকান সেন্টার, ইএনকে সেন্টারসহ অন্যান্য সকল সেন্টারের বিভিন্ন তথ্যাবলী পাওয়ার মাধ্যমে শিক্ষার্থীরা যেন ভিসার মুখোমুখি হতে প্রস্তুত হতে পারে সে বিষয়ে আলোচনা করা হয়।

মার্কিন দূতাবাসের প্রতিনিধিগণ বলেন: মার্কিন যুক্তরাষ্ট্রের অনেক কলেজ/বিশ্ববিদ্যালয় শিক্ষকতা ও গবেষণার জন্য স্কলারশিপ দিয়ে থাকে। শিক্ষার্থীরা মক টেস্ট এবং অনলাইনে টোফেল, আইইএলটিএস, স্যাট, অ্যাক্ট, জিআরই, জিএমএটি এর অনুশীলন করে বিনামূল্যে সেই সুযোগ পেতে পারে। এছাড়াও স্কলারশিপ থেকে শুরু করে ভিসা প্রাপ্তির প্রতিটি ক্ষেত্রে সার্বিক সুযোগ সুবিধা প্রদানের বিষয়টিও তিনি নিশ্চিত করেন।

উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন যবিপ্রবির ডিন অধ্যাপক ড. মোঃ আনিছুর রহমান, ড. এ. এস. এম. মুজাহিদুল হক, ড. কিশোর মজুমদার, ড. মোঃ ওমর ফারুক, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. মীর মোশাররফ হোসেন ও জনসংযোগ শাখা, রেজিস্টার দপ্তরের সহকারী পরিচালক মো: হায়াতুজ্জামান।

Tags: মার্কিন দূতাবাসযবিপ্রবিযবিপ্রবি উপাচার্য
Previous Post

সাঁইজি তোমার আখড়া থেকে কী কী নিয়ে ফিরি

Next Post

দুই মাসে বাণিজ্য ঘাটতি ১৭ হাজার কোটি টাকা

Next Post

দুই মাসে বাণিজ্য ঘাটতি ১৭ হাজার কোটি টাকা

খাগড়াছড়িতে মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের আত্মসমর্পণের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT