চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘যত ভয় রাজনীতিকে’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:09 অপরাহ্ন 30, মে 2018
in সেলিব্রিটি সোশ‌্যাল
A A

‘মাশরাফি সামনের নির্বাচনে অংশ নেবেন হয়তো , নিতে পারেন সাকিবও.. সাবেক আইসিসি ও বিসিবি প্রধান, বর্তমান সরকারের পরিকল্পনামন্ত্রী আ-হ-ম মুস্তাফা কামালের এই ধরণের উচ্চারণ মিডিয়ায় আসতেই দেশে-বিদেশে কোটি বাংলাদেশির মনে আতংক ছড়িয়ে পড়েছিলো। এই আতংকের কারণ স্পষ্ট। কেউ তাদের জাতীয় আর স্বপ্নের নায়কদের দেশি রাজনীতির নোংরা মাঠে দেখতে চায় না। পরে যদিও খবর এসেছে বক্তব্য অস্বীকার করেছেন সাবেক বিসিবি প্রধান । অথবা বলতে চেয়েছেন ঠিক সেভাবে বলেন নি মিডিয়ায় আসা তার বক্তব্য-’ কথাগুলো বলেছেন প্রবাসী সাংবাদিক ফরহাদ টিটো। নিজের ফেসবুক পেজে দেয়া এক স্ট্যাটাসে এসব কথা বলেন তিনি।

জাতীয় ক্রিকেট দলের দুই মহাতারকা মাশরাফী বিন মোর্ত্তজা ও সাকিব আল হাসান জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারেন বলে মঙ্গলবার ইঙ্গিত দেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। ‘তারা যদি নির্বাচনে আসেন, তাহলে তাদের ভোট দেবেন।’ -পরিকল্পনামন্ত্রীর এমন মন্তব্যের পর সারাদেশে ব্যাপকভাবে আলোচনার শুরু হয়।

ফরহাদ টিটো তার স্ট্যাটাসে আরও যা বলেছেন, ‘কিন্তু তাতেও কি সন্দেহ কাটছে মানুষের মন থেকে ! নিউজে পড়লাম, মাশরাফি নিজেও বলেছেন এ ব্যাপারে তিনি কিছুই জানেন না। কিন্তু পরিকল্পনামন্ত্রী আর তার সরকার যদি পরিকল্পনা করেই থাকে মাশরাফি-সাকিবদের রাজনীতিতে নিয়ে আসার তাহলে তা আজ নয়তো কাল হবেই!

দেশের জনপ্রিয় নাগরিক হিসেবে মাশরাফিরা রাজনীতিতে যোগ দিতেই পারেন তবে এখনই কেন ? খেলার মাঠে দেশকে তো আরও কিছু দেওয়ার বাকি তাদের! খেলা ছাড়ার পর, অবসরে যাওয়ার পর তারা যদি রাজনীতিতে এসে সুস্থ রাজনীতির উদাহরণ রাখতে পারেন.. তাহলে তো স্বাগতই জানাবে তাদের সমর্থকরা এবং আপামর জনতা।

তারকা খেলোয়াড়দের রাজনীতিতে যোগ দেয়ার ঘটনা অনেক আছে বাইরের দুনিয়ায়(আছে বাংলাদেশেও)। পাশের দেশ ভারতে তো এমন উদাহরণ অনেক। পাকিস্তানে ইমরান খানের রাজনীতিতে যোগ দেয়ার ঘটনা তো ক্রিকেট এমন কি ক্রীড়া বিশ্বেরই সবচে’ বড় খবর ছিলো। ইমরান কিন্তু অধিনায়ক হিসেবে জাতিকে বিশ্বকাপ উপহার দেয়ার পরই কাজটা করেছিলেন। তার এই সিদ্ধান্তের বিরোধিতা করেনি ক্রিকেট আর ইমরান-পাগল সব স্তরের পাকিস্তানীরাও।

তাদের ক্যারিয়ারের শেষ অথবা সেরা সময়ে দেশের দুই ক্রিকেট মহানায়ককে নিয়ে এমন আত্মঘাতী পরিকল্পনা করবেন না প্লিজ..আপনি নিজেও তো রাজনীতিতে ঢোকার আগে ক্রিকেটারদের আগলে রাখতেন সংগঠক হিসেবে, তারা খেলা ছাড়া অন্য কিছুতে জড়াক তা আপনি চাইতেন না মনেপ্রাণে । আমি আপনার ক্রিকেট সাংগঠনিক ক্যারিয়ারের অনেকটা খুব কাছ থেকে দেখেছি বলেই বলছি কামাল ভাই…

আপাতত স্রেফ ‘কল্পনামন্ত্রী’ হয়ে যান মাশরাফি-সাকিবের ব্যাপারে। পরিকল্পনাটা তুলে রাখুন দেশের অন্যান্য উন্নয়নে।’

Tags: মাশরাফী-সাকিব
Previous Post

ক্রেমলিনের সমালোচনা করায় ইউক্রেনে রাশিয়ান সাংবাদিক হত্যা?

Next Post

কারো পরিবর্তে আমি কখনোই ছবি করতে চাই না: পূর্ণিমা

Next Post

কারো পরিবর্তে আমি কখনোই ছবি করতে চাই না: পূর্ণিমা

রাজীব

রাজীবের মৃত্যু: দায় নিরুপণ ও ক্ষতিপূরণ নির্ধারণে কমিটি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT