চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ময়মনসিংহে মার্কিন রাষ্ট্রদূতের সফর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:27 অপরাহ্ন 24, এপ্রিল 2019
in - সেমি লিড, বাংলাদেশ
A A

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ফুড সেফটি ম্যানেজমেন্ট বিভাগের স্নাতক বিজ্ঞান ডিগ্রি কর্মসূচি সম্পর্কে জানতে ময়মনসিংহে দুই দিনের সফর করেছেন মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবাট মিলার।

সোম ও মঙ্গলবার তিনি ময়মনসিংহ সফর করেন।

সফরকালে রাষ্ট্রদূত মিলার ময়মনসিংহ জেলা প্রশাসকসহ এলাকার শিক্ষাবিদ, শিক্ষার্থী, ব্যবসায়ী ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রদূত মিলার উপাচার্য অধ্যাপক ড. মো. জসিম উদ্দিন খানের সঙ্গে সাক্ষাৎ করে বিশ্ববিদ্যালয়টির বিভিন্ন কর্মসূচি ও বাংলাদেশের কৃষিখাতে এটির অবদান সম্পর্কে অবগত হন। তিনি ফুড সেফটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গেও সাক্ষাৎ করেন। দেশের কৃষি-রপ্তানি খাতে খাদ্য নিরাপত্তা বিষয়ক পেশাজীবীদের চাহিদা পূরণে ইউএসএআইডির সহায়তায় ২০১৯ সালের মার্চে এ কর্মসূচি চালু হয়। দক্ষিণ এশিয়ায় এধরনের কর্মসূচি এটিই প্রথম।

রাষ্ট্রদূত মিলার ইউএসএআইডির কারিগরী ও আর্থিক সহায়তায় পরিচালিত একটি ক্ষুদ্র প্রকৌশল প্রতিষ্ঠান ঘুরে দেখেন, যেটি চাল ও অন্যান্য ফসল প্রক্রিয়াকরণে স্বল্পখরচে কয়লা চালিত শুষ্ককরণ যন্ত্র তৈরি করেছে। বাকৃবি-এসটিআরের একটি আধা-টন ক্ষমতার আদর্শ শুষ্ককরণ যন্ত্র ৪ থেকে ৫ ঘণ্টায় চাল শুকাতে পারে। যন্ত্রটি অনেক দক্ষ। প্রচলিত রোদে শুকানো পদ্ধতির চেয়ে এটি ৩০শতাংশ ব্যয় সাশ্রয়ী এবং এতে ফসলহানী হ্রাস পায়। এটি উদ্ভাবনে এবং কৃষিখাতের ক্রমবর্ধমান যান্ত্রিকীকরণের চাহিদা মেটাতে বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সামর্থ্যের পরিচায়ক।

রাষ্ট্রদূত মিলার মুক্তাগাছার জমিদার বাড়ি এবং শশী জমিদার বাড়ির ধ্বংসাবশেষসহ বিভিন্ন ঐতিহাসিক স্থান ঘুরে দেখেন। তিনি স্থানীয় শিল্পকলা একাডেমিতে ময়মনসিংহ গীতিকার একটি লোকায়ত পরিবেশনা দেখেন এবং শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালা ঘুরে দেখেন। ইউএসএআইডির মাধ্যমে যুক্তরাষ্ট্র সরকার ১৯৭১ সাল থেকে বাংলাদেশকে ৭০০কোটি ডলারের বেশি উন্নয়ন সহায়তা দিয়েছে। ২০১৮সালে ইউএসএআইডি উন্নয়ন সহায়তা দিয়েছে ২১ কোটি ৮০ লাখ ডলার। যা খাদ্য নিরাপত্তা ও অর্থনৈতিক সুযোগ বৃদ্ধি, স্বাস্থ্য ও শিক্ষার উন্নয়ন, গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও প্রক্রিয়ার অগ্রগতি, পরিবেশ সুরক্ষা এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলার সামর্থ্য বাড়ানো সংক্রান্ত বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বাংলাদেশের জনগণের জীবনের মান উন্নয়নে ব্যয় হয়েছে।

Tags: বাকৃবি
Previous Post

ঢাকা-রাজশাহী রুটে বিরতিহীন ‘বনলতা এক্সপ্রেস’ চালু হচ্ছে বৃহস্পতিবার

Next Post

সালেহ আহমেদের সাদামাটা বিদায়

Next Post

সালেহ আহমেদের সাদামাটা বিদায়

ভারতে স্ত্রীর হাতে সাবেক মুখ্যমন্ত্রীর পুত্র খুন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT