চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ম্যারাডোনার প্রতি শ্রদ্ধা না জানানোর কারণে নারী ফুটবলারকে হত্যার হুমকি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:52 অপরাহ্ন 01, ডিসেম্বর 2020
in ফুটবল, স্পোর্টস
A A
নারী ফুটবল দলের খেলোয়াড়রা মাঠে প্রস্তুত হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ডিয়েগো ম্যারাডোনার মৃত্যুতে বিশ্বফুটবল আজ শোকে কাতর। যে যার মতো আর্জেন্টাইন কিংবদন্তির প্রতি নিজেদের শ্রদ্ধা নিবেদন করছেন। তবে পাউলা ডাপিনা তার ব্যতিক্রম, ১৯৮৬ বিশ্বকাপের মহানায়কের প্রতি শ্রদ্ধা জানাতে কোনো ইচ্ছেই ছিলো না এই নারী ফুটবলারের, যে কারণে তাকে দেওয়া হয়েছে হত্যার হুমকি!

স্পেনের তৃতীয় বিভাগের অপেশাদার দল ভায়াহেস ইন্টাররিয়াসের মহিলা দলের ফুটবলার পাউলা। শনিবার ডেপার্টিভো লা করুনার বিপক্ষে প্রীতি ম্যাচের আগে সেন্ট্রাল সার্কেলে এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে ম্যারাডোনার প্রতি শ্রদ্ধা জানান দুই দলের ফুটবলাররা, কেবল ব্যতিক্রম ছিলেন পাউলা। সরাসরি অস্বীকৃতিই জানান পেশায় শিক্ষক এই নারী। শ্রদ্ধা নিবেদন জানানোর বদলে এক মিনিট উল্টো হয়ে ঘুরে বসেছিলেন তিনি!

‘ম্যারাডোনা একজন নারী নির্যাতনকারী, তার প্রতি শ্রদ্ধা নিবেদনকে আমার কাছে ভণ্ডামি বলে মনে হয়েছে।’

২০১৪ সালে স্ত্রী অলিভিয়াকে নির্যাতন করায় মামলার মুখে পড়েছিলেন ম্যারাডোনা। রাগের মাথায় স্ত্রীর দিকে ফোন ছুঁড়ে মারার বিষয়টি নিজেই স্বীকার করেছিলেন গত বুধবার হার্ট অ্যাটাকে মারা যাওয়া সাবেক আর্জেন্টাইন অধিনায়ক।

সেই বিষয়টি মনে রেখেই ম্যারাডোনার প্রতি শ্রদ্ধা নিবেদনে রাজী হননি পাউলা। না করেই পড়েছেন বিপদে। তার দিকে একের পর এক হুমকি ছুঁড়ে দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

‘কেবল আমিই না, ফেসবুকে আমার সতীর্থদেরকেও হুমকি দেওয়া হচ্ছে। আমাদেরকে হত্যার ভয় দেখানো হয়েছে, বলা হয়েছে আমার বাসার ঠিকানা বের করে আমার পা ভেঙে দেওয়া হবে!’

তবে তিনি ছাড়া বাকি নারী ফুটবলাররা কেন ম্যারাডোনাকে শ্রদ্ধা জানাতে এগিয়ে এলেন তাতেও অবাক হচ্ছেন পাউলা, ‘ম্যারাডোনার প্রতি এক মিনিট শ্রদ্ধা জানানো আমার নৈতিকতার বাইরে, আমি তা পারি না।’

‘ফুটবলীয় দিক থেকে ম্যারাডোনার স্কিল, মান ছিলো অসাধারণ। তবে মানুষ হিসেবে এমন কাউকে জীবনে মোটেও আশা করা চলে না।’

Tags: ডিয়েগো ম্যারাডোনা
Previous Post

কানাই লালের গান নিয়ে আসছেন ইমরান

Next Post

মুমিনুলের বিকল্প নিয়ে যা ভাবছে চট্টগ্রাম

Next Post
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে একসঙ্গে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মুমিনুলের বিকল্প নিয়ে যা ভাবছে চট্টগ্রাম

নিপ্রো জেএম মার্কেটিং লিমিটেডের উদ্বোধনী অনুষ্ঠানে কর্মকর্তারা আলোচনা করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশে চিকিৎসা সরঞ্জাম খাতে প্রায় ১২৮ কোটি টাকা জাপানি বিনিয়োগ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT