চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ম্যানসিটি আর নিষিদ্ধ নয়, কমল জরিমানাও

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:52 অপরাহ্ন 13, জুলাই 2020
in ফুটবল, স্পোর্টস
A A

ফিন্যান্সিয়াল ফেয়ার প্লের নিয়ম ভাঙায় ম্যানচেস্টার সিটিকে ইউরোপিয়ান প্রতিযোগিতায় দেয়া দুই মৌসুমের নিষেধাজ্ঞা উঠে গেল। চ্যাম্পিয়ন্স লিগের আগামী মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগের দুইয়ে থাকা ম্যানসিটির খেলতে আর বাধা থাকল না।

গত ফেব্রুয়ারিতে আর্থিক তথ্যের হেরফেরের জন্য ম্যানসিটিকে দুই মৌসুম নিষিদ্ধ করে রায় শোনায় উয়েফা। সঙ্গে ৩০ মিলিয়ন ইউরো জরিমানা করে। পরে সর্বোচ্চ ক্রীড়া আদালতে (সিএএস) শাস্তির বিরুদ্ধে আপিল করে সিটিজেনরা।

ক্রীড়ার সর্বোচ্চ আদালত, তথা কোর্ট অব আর্বিট্রেশন অব স্পোর্টস সোমবার আপিলের রায় জানিয়েছে। রায়ে পোয়াবারো ফল গেছে সিটির দিকে। নিষেধাজ্ঞা তো তুলে নেয়া হয়েছেই, সঙ্গে জরিমানা কমে ১০ মিলিয়ন ইউরোয় ঠেকেছে।

অভিযোগ ছিল, ২০১২ থেকে ২০১৬ সাল পর্যন্ত দরকারি তথ্য উয়েফাকে দিয়ে সাহায্য করেনি ম্যানসিটি। সিটি সেটা শুরু থেকেই অস্বীকার করে এসেছে। নিষেধাজ্ঞা উঠে যাওয়ার ব্যাপারে বরাবরই বড় গলায় আশাবাদের কথা শুনিয়ে এসেছে তারা। শেষপর্যন্ত জয় এলো তাদের দিকেই।

সিএএস বিবৃতিতে জানিয়েছে, নিষেধাজ্ঞার মতো কোনো অনিয়ম করেনি ইংলিশ ক্লাবটি। তাতে পেপ গার্দিওলার দলের চ্যাম্পিয়ন্স লিগে খেলার বাধা কেটে গেল পুরোপুরি।

Tags: ইংলিশ প্রিমিয়ার লিগউয়েফাচ্যাম্পিয়ন্স লিগম্যানসিটিলিড স্পোর্টস
Previous Post

করোনাভাইরাস: দেশে গত ২৪ ঘণ্টায় শনাক্ত ৩০৯৯, মৃত ৩৯

Next Post

করোনাভাইরাস: যে কারণে দেশে কমেছে নমুনা সংগ্রহ ও পরীক্ষা

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: যে কারণে দেশে কমেছে নমুনা সংগ্রহ ও পরীক্ষা

বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তা করোনা সচেতনতায় বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: দেশে মোট করোনা শনাক্ত ১ লাখ ৮৬ হাজার ৮৯৪, মৃত ২৩৯১

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT