চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ম্যানচেস্টার হামলাকারীর তথ্য আগেই ছিল গোয়েন্দাদের কাছে, তদন্ত করছে এমআই৫

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:04 পূর্বাহ্ন 29, মে 2017
in আন্তর্জাতিক
A A

যুক্তরাজ্যের ম্যানচেস্টার এরিনায় হামলাকারী সালমান আবেদিকে ঝুঁকি হিসেবে চিহ্নিত করে আগেই ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এমআই৫-এর কাছে খবর ছিল। কিন্তু ওই সতর্কবার্তার প্রেক্ষিতে কী ব্যবস্থা নেয়া হয়েছিল এবং আগে সতর্ক করার পরও কেন হামলাটি হলো, সেটিই এখন খতিয়ে দেখতে যাচ্ছে সংস্থাটি।

কেন্দ্রীয় প্রশাসন স্বীকার করেছে, গত ২২ মে হওয়া হামলার আগেই ২২ বছর বয়সী এই আত্মঘাতী হামলাকারী সম্পর্কে স্থানীয় একাধিক অধিবাসীর কাছ থেকে যে সতর্কবাণী পাওয়া গিয়েছিল, এমআই৫ সিকিউরিটি সার্ভিস আগে সেগুলোই দেখছিল যাচাই করে।

তবে হামলা হওয়ার পরে বেরিয়ে আসে যে, ২২ তারিখের আগেই তিনটি ভিন্ন ঘটনায় সালমানের চরমপন্থি দৃষ্টিভঙ্গির পরিচয় পাওয়া গিয়েছিল। সে কারণেই তার নামে সতর্কবার্তা এসেছিল এমআই৫-এর কাছে।

ম্যানচেস্টার এরিনায় পপ কনসার্টে ওই আত্মঘাতী বোমা হামলায় ২২ জন নিহত হয়। আহত হয় মোট ৬৪ জন। নিহতদের মধ্যে ৭ জন শিশু। এ ঘটনায় পুলিশ এ পর্যন্ত ১৪ জায়গায় অভিযান চালিয়েছে এবং জঙ্গিবাদের সঙ্গে জড়িত সন্দেহে ১৩ জন বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছে।

সিসিটিভি ফুটেজে পাওয়া হামলাকারী সালমান আবেদির ছবি

ম্যানচেস্টার হামলাকারী সম্পর্কে আগে পাওয়া তথ্য কীভাবে অবজ্ঞা করা হয়েছে, সেটি খুঁজে বের করতে এমআই৫ একটি ‘ঘটনা পরবর্তী তদন্ত’ চালু করেছে। একই সঙ্গে বিভিন্ন মন্ত্রীসহ এই গোয়েন্দা সংস্থাটির তদারকির দায়িত্বে থাকা ব্যক্তিদের জন্য আলাদা করে এটি প্রতিবেদনও তৈরি করা হচ্ছে।

ব্রিটিশ গোয়েন্দা সদরদপ্তর হোয়াইটহলের এক কর্মকর্তা এর আগে জানান, সালমান আবেদি সন্দেহজনক ব্যক্তিদের তালিকায় ছিল। তবে তাকে ঝুঁকি হিসেবে ‘বিবেচনার যোগ্য’ হিসেবে এমআই৫ এবং এর সহযোগী সংস্থাগুলো রেখেছিল।

সালমান ১৬ বছর বয়সে তার বাবার সঙ্গে ছুটির সময় গাদ্দাফি সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ করত। তবে ম্যানচেস্টার কলেজের শিক্ষার্থী থাকা অবস্থায় পুলিশের সন্ত্রাসবিরোধী হটলাইনে যোগাযোগ করে তার চরমপন্থি দৃষ্টিভঙ্গির ব্যাপারে জানানো হয়েছিল বলে নিশ্চিত করেছেন ওই সময় তার পরিচিত দুই ব্যক্তি।

Tags: এমআই৫ম্যানচেস্টার-বোমা হামলাযুক্তরাজ্য
Previous Post

মিম চিকুনগুনিয়ায় আক্রান্ত

Next Post

আনন্দের পথ খুঁজে পেয়েছেন লিন্ডসে লোহান

Next Post
লিন্ডসে লোহান

আনন্দের পথ খুঁজে পেয়েছেন লিন্ডসে লোহান

বার্সার ঘরে চোট, ভোগাবে আর্জেন্টিনা-উরুগুয়েকে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT