চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ম্যানইউ অধিনায়ক ভেবেছিলেন ‘তাকে অপহরণ করা হয়েছে’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:08 অপরাহ্ন 28, আগস্ট 2020
in ফুটবল, স্পোর্টস
A A
ম্যানচেস্টার ইউনাইটেডের অধিনায়ক হ্যারি ম্যাগুইর ফুটবল মাঠে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

গ্রিসের ম্যায়াকোন্স দ্বীপে হাতাহাতিতে জড়িয়ে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন ম্যানচেস্টার ইউনাইটেড অধিনায়ক হ্যারি ম্যাগুয়েরে। তার নামে মারামারি,পুলিশকে ঘুষ দিতে চাওয়াসহ একাধিক অভিযোগ উঠেছে।

কেন এসব করেছেন? জবাবে বিবিসি রেডিওকে ম্যাগুয়েরে জানিয়েছেন, ভেবেছিলেন তাকে অপহরণ করা হয়েছে, তাই প্রাণ বাঁচাতেই ঘুষ দিতে চেয়েছিলেন!

ম্যায়াকোন্স পুলিশের পক্ষে জানানো হয়েছে, গত সপ্তাহে হ্যারি, তার ভাই এবং এক বন্ধু মাঝরাতে একটি পানশালার বাইরে কিছু ব্রিটিশ পর্যটকের সাথে শুরুতে তর্কে এবং পরে হাতাহাতিতে জড়িয়ে পড়েন।

অবস্থা বেগতিক দেখে এলাকার বাসিন্দারা পুলিশে খবর দেন। পুলিশ এসে ঝামেলা মেটানোর চেষ্টা করলে হ্যারি, তার বন্ধু ও ভাই মদ্যপ অবস্থায় পুলিশকে লক্ষ্য করে নোংরা মন্তব্য করেন। এরপরই তাদের গ্রেপ্তার করা হয়।

আদালত ম্যানচেস্টার ইউনাইটেড অধিনায়ককে ২১ মাস ১০ দিনের জেল হাজতের শাস্তি দিয়েছেন। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, আপিল করার সুযোগ পেয়েছেন হ্যারি।

দুই রাত হাজতে থাকার পর তার শিক্ষা হয়েছে বলে বিবিসিকে জানিয়েছেন ম্যানইউ অধিনায়ক, ‘খুব ভয়ানক এক অভিজ্ঞতা ছিল। চাই না এমন অভিজ্ঞতা আর হোক। কারোই যেন না হয়। এই প্রথম আমাকে জেলে কাটাতে হয়েছে।’

হ্যারি জানিয়েছেন দুই ব্যক্তি তার ছোট বোন ডেইজিকে মাদক দেয়ার চেষ্টা করছিল। যখন তিনি বোনকে হাসপাতালে নেয়ার চেষ্টা করছিলেন, তখনই তাকে গ্রেপ্তার করা হয়।

‘তারা আমাকে মারছিল। তারা আমার পায়ে আঘাত করে বলছিল, আমার ক্যারিয়ার শেষ করে দেবে। আমি আর খেলতে পারবো না।’

হ্যারির পাশাপাশি তার ভাই জো ম্যাগুয়েরে এবং ক্রিস্টোফারও গ্রেপ্তার হয়েছেন। জোয়ের নামে সরকারি কর্মকর্তার গায়ে আঘাত, ঘুষ দেয়ার অভিযোগ উঠেছে। ক্রিস্টোফারের নামেও আছে একই অভিযোগ।

এক পুলিশ কর্মকর্তার দাবি, হ্যারি তাকে ঘুষ দিতে চেয়েছিলেন। এসময় তাকে ‘আমাকে চেনো? আমি ম্যানইউ’র অধিনায়ক, আমি অনেক ধনী, আমি তোমাদের টাকা দেবো, আমাদের যেতে দাও বলে’ চিৎকার করতে দেখা গেছে।

অভিযোগ অস্বীকার করে ম্যানইউ অধিনায়কের দাবি, ‘আপিলের ফলে আমরা আরও সময় পাচ্ছি। সাক্ষী-প্রমাণ উপস্থাপনেরও সুযোগ পাবো। বিশ্বাস করি যে আদালতে আসল সত্যিটা বের হয়ে আসবে।’

Tags: অপহরণম্যানইউলিড স্পোর্টস
Previous Post

আইসিসি অ্যালামনাই এক্সিকিউটিভ কমিটি গঠিত

Next Post

বাবা হারালেন নির্মাতা রাজ চক্রবর্তী

Next Post
নির্মাতা রাজ চক্রবর্তীর বাবা মৃত্যুবরণ করেছেন, শোকের ছায়া. Channel i News - চ্যানেল আই নিউজ

বাবা হারালেন নির্মাতা রাজ চক্রবর্তী

মেসি মুখোশ পরে বিমানবন্দরে আসছেন, ব্যস্ত পরিবেশ।. Channel i News - চ্যানেল আই নিউজ

শিগগিরই মুখ খুলবেন মেসি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT