চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ম্যানইউর চাকরি নিয়ে অনুশোচনায় ভুগছেন না রালফ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:45 পূর্বাহ্ন 16, এপ্রিল 2022
in ফুটবল, স্পোর্টস
A A
ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ রালফের ছবি, সংবাদ সম্মেলনে. Channel i News - চ্যানেল আই নিউজ

ওলে গানার সলশেয়ারকে অব্যাহতি দেয়ার পর ম্যানচেস্টার ইউনাইটেদের অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব নেন রালফ র‍্যাঙ্গনিক। তাতে ঘটেনি পরিস্থিতির কোনো পরিবর্তন। চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলতে বাদ পড়ার পর দেখছে প্রিমিয়ার লিগে শেষ পাঁচে থাকা নিয়ে শঙ্কা। পয়েন্ট টেবিলে দলটির অবস্থানে রয়েছে সাতে।

আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ খেলা তো সুদূর পরাহত বিষয়। টেবিলের শীর্ষ পাঁচে থেকে ইউরোপা লিগে খেলাটাও রয়েছে শঙ্কায়।

রোনালদোদের কোচ হওয়ার দৌড়ে এগিয়ে আয়াক্সের দায়িত্বে থাকা এরিক টেন হাগ। গ্রীষ্মেই রেড ডেভিলদের ডেরা ছাড়বেন জার্মান কোচ র‌্যাঙ্গনিক। সর্বশেষ ১২ ম্যাচে তার অধীনে রেড ডেভিলরা জিতেছে কেবল তিনটি ম্যাচ।

ব্যর্থতার পাল্লা ভারি থাকার পরও ম্যানইউতে কোচের চাকরি নিয়ে বিন্দুমাত্র অনুশোচনায় ভুগছেন না রালফ। একইসঙ্গে তিনি বলছেন চাকরি নেয়াটা ছিল তার ভুল সিদ্ধান্ত।

গত শুক্রবার সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘না, কোনো অনুশোচনা নেই। আমি এটা বারবার করতাম। একজন ম্যানেজার হিসাবে আমি মোটেও অনুশোচনা বোধ করি না। আপনাকে সবসময় প্রশ্ন করতে হবে এবং নিজেকে জিজ্ঞাসা করতে হবে যে আপনি কি আরও ভালো করতে পারতেন? যদি আমি নির্দিষ্ট কিছু খেলায় ভিন্ন ফরমেশনে খেলতে পারতাম, যদি বদলি আগে করা যেতো।’

‘আমি মনে করি আমরা সবাই এ বিষয়ে সচেতন যে এটা সহজ স্কোয়াড নয়। পুরো পরিস্থিতি সহজ ছিল না কিংবা আমি এখানে বসে থাকবো না এবং ওলে সম্ভবত এখনও এখানে থাকবে। আবার আমি মনে করি আমরা গত কয়েক মাসে দেখিয়েছি যে মান বাড়াতে সক্ষম হয়েছি। তবে একইসঙ্গে টেকসই উপায়ে হয়নি যা আমি চেয়েছিলাম। এই কারণেই আমরা যা করেছি এবং পেয়েছি তাতে আমি মোটেও খুশি নই।’

নতুন কোচ আগমনের আগে স্কোয়াড সম্পর্কে নিজস্ব মতামত বোর্ডের কাছে ইতোমধ্যে তুলে ধরেছেন রালফ র‍্যাঙ্গনিক। সেখানে তিনি জানিয়েছেন, দুই-একজন খেলোয়াড় প্রত্যাশা অনুযায়ী খেলতে পারছে না।

‘প্রত্যাশার মাত্রা বেশি এবং কিছু খেলোয়াড় এর সাথে তাদের নিজস্ব পারফরম্যান্সের সাথে লড়াই করছে বলে মনে হচ্ছে। তবে কোনো অজুহাত নেই। আমাদের এটি মোকাবিলা করতে এবং তার করার জন্য প্রস্তুত থাকতে হবে।’

Tags: ম্যানইউরালফরালফ র‍্যাঙ্গনিকলিড স্পোর্টস
Previous Post

মৌসুম শেষেই ম্যানইউ ছাড়ছেন মাতিচ

Next Post

মা হতে চাইলেন স্ত্রী, মুক্তি পেলেন কারাবন্দী স্বামী

Next Post
কারাগারে বন্দী স্বামীর silhouette, বন্দীশিবিরের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

মা হতে চাইলেন স্ত্রী, মুক্তি পেলেন কারাবন্দী স্বামী

জেদ্দায় মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াকে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

জেদ্দায় মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াকে সংবর্ধনা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT