চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ম্যাচ, সিরিজ সবেই ভূপাতিত মুমিনুলরা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:21 অপরাহ্ন 08, ডিসেম্বর 2021
in - সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেট ম্যাচে ব্যাটসম্যানের ব্যর্থতা, বলের সাথে সংঘর্ষ. Channel i News - চ্যানেল আই নিউজ

হোম অব ক্রিকেটে এক ইনিংস ও ৮ রানের হারে টেস্ট সিরিজ শেষ করল মুমিনুল হকের দল। বাংলাদেশের আরেকটি হতাশার ব্যাটিংয়ের আগে চট্টগ্রামে ৮ উইকেটে জিতে এগিয়ে ছিল পাকিস্তান।

টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে বাংলাদেশের শুরুটা হল টানা দুই হারে। একদিন পরেই আরও দুটি টেস্ট খেলতে নিউজিল্যান্ডগামী বিমানে চাপবেন মুশফিক-মুমিনুলরা।

বুধবার দিনের খেলা বাকি ছিল আর পাঁচটা মাত্র ওভার। কাটিয়ে দিতে পারলে একটা ড্র অন্তত মিলত। টানা দুদিনের খেলা বৃষ্টির পেটে যাওয়া টেস্টে শেষদিনের দৃঢ়তাটুকুও দেখাতে পারেনি বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে অল আউট ২০৫ রানে।

পঞ্চম দিনের সকালে শুরু হয় ইনিংস হার এড়ানোর লড়াই। টপঅর্ডারের ব্যর্থতার পর মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান ষষ্ঠ উইকেট জুটিতে ভরসা দিচ্ছিলেন। তাদের ৪৯ রানের জুটি ভাঙলে ম্যাচে ঝুলে যায় পাকিস্তানের দিকে।

মিরাজকে নিয়ে সাকিব আরও খানিকটা চেষ্টা করেছিলেন। তাদের ৫১ রানের জুটি ভাঙলে শুধু সময়ের অপেক্ষা হয়ে দাঁড়ায় হার। সেটির শেষভাগের খেলার ৫ ওভার ২ বল বাকি থাকতে শেষটা টানে বাবর আজমের দল।

শের-ই-বাংলায় পাকিস্তান ৪ উইকেটে ৩০০ রানে প্রথম ইনিংস ঘোষণা করে। জবাবে বাংলাদেশের প্রথম ইনিংস শেষ হয় মাত্র ৮৭ রানে। ফলো-অনে পড়া স্বাগতিকরা ২১৩ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে।

সেই শুরুও হয় টপঅর্ডারের আরেকটি বিপর্যয়ের মধ্য দিয়ে। ২৫ রানে ৪ উইকেট হারায় বাংলাদেশ। পঞ্চম উইকেট জুটিতে মুশফিকের সঙ্গে দারুণ ব্যাট করছিলেন লিটন দাস।

দলের রান তিনঅঙ্ক ছোঁয়ার খুব কাছে গিয়ে উইকেট বিলিয়ে আসেন লিটন। ভাঙে ৭৩ রানের জুটি। লিটনের ব্যাটে আসে ৪৫ রান। ৮১ বলের ইনিংসে মারেন সাতটি চার।

তারপর মুশফিক-সাকিব, সাকিব-মিরাজ জুটির লড়াইয়ের চেষ্টা। কোনটাই হালে পানি পেল না। মুশফিক আউট হন ৪৫ রানে। সাকিব করে যান ৬৩। মিরাজ ৭০ বল টিকে থাকেন, ফেরেন ১৪ রানে।

শেষ স্বীকৃত ব্যাটার হিসেবে সাকিব নেমে হাসান আলির ওভারে টানা তিনটি চার মারেন। মেজাজটা বুঝিয়ে দেন। ফিফটিও পেলেন। কেবল ম্যাচ বাঁচিয়ে আসতে পারেননি।

অবশ্য ৪ হাজার টেস্ট রানে পা রেখে ফিরেছেন সাকিব। বাংলাদেশের তৃতীয় ব্যাটার হিসেবে চার হাজারি ক্লাবে ঢুকলেন। ঢাকা টেস্টে নামার আগে ৬৭ রান দূরে ছিলেন। প্রথম ইনিংসে ৩৩ রান করার পর দ্বিতীয় ইনিংসে ৬৩।

সাকিবের আগে ৪ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন তামিম ইকবাল ও মুশফিকুর রহিম। মি. ডিপেন্ডেবল ৫ হাজার রানের খুব কাছে আছেন। তার সংগ্রহ ৪,৮৫৬।

টেস্ট ইতিহাসে অলরাউন্ডার হিসেবে সাকিবের ৪ হাজার রান ও দুইশর বেশি উইকেটের মালিক হওয়া সবচেয়ে দ্রুততমের রেকর্ড। লেগেছে মাত্র ৫৯ টেস্ট।

পাকিস্তানের জয়ে দ্বিতীয় ইনিংসে সেরা অফস্পিনার সাজিদ খান, নিয়েছেন ৪ উইকেট। প্রথম ইনিংসে তিনি ৮ উইকেট জমিয়েছিলেন নামের পাশে। বাকিদের মধ্যে শাহিন আফ্রিদি ও হাসান আলি ২টি করে, বাবর আজম নিয়েছেন ১ উইকেট।

৩৭তম টেস্ট, ৮৩ ওয়ানডে, ৭০ টি-টুয়েন্টি, অবশেষে বাবর আজমের মনে হল বল করার ম্যাচ এটাই। প্রথম ইনিংসে ১ ওভারের পর দ্বিতীয় ইনিংসে করেছেন ২ ওভার। তাতেই কাজের কাজটা করেছেন। মিরাজকে এলবিডব্লিউ করে বাংলাদেশের টেল তথা বোলারদের উইকেটে আসার পথ উন্মুক্ত করে দেন পাকিস্তান অধিনায়ক।

Tags: ঢাকা টেস্টতাইজুলতাসকিনবাবরবাংলাদেশ-পাকিস্তান টেস্টবাংলাদেশ-পাকিস্তান সিরিজমিরপুর টেস্টমুমিনুললিড স্পোর্টসসাদমান
Previous Post

বিয়ের জন্য মায়ের কাছে দুই বছর সময় চেয়েছি: স্পর্শিয়া 

Next Post

বঙ্গবন্ধু হত্যায় জিয়া জড়িত এতে কোনো সন্দেহ নাই: প্রধানমন্ত্রী

Next Post
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জলবায়ু পরিবর্তন নিয়ে আলোচনা করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

বঙ্গবন্ধু হত্যায় জিয়া জড়িত এতে কোনো সন্দেহ নাই: প্রধানমন্ত্রী

বাংলাদেশ ক্রিকেটার ফজলে রাব্বি নিউজিল্যান্ডের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

সাকিবের জায়গায় নিউজিল্যান্ড যাচ্ছেন ফজলে রাব্বি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT