চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ম্যাচ অফিসিয়ালদের ‘ভুল বার্তায়’ ওলট-পালট চট্টগ্রাম

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:13 পূর্বাহ্ন 26, অক্টোবর 2019
in ফুটবল, স্পোর্টস
A A

চট্টগ্রাম থেকে: ম্যাচের তখন ৫৫ মিনিট। একজন ম্যাচ অফিসিয়ালের কাছ থেকে বার্তা পেলেন চট্টগ্রাম আবাহনী কোচ মারুফুল হক, তাতে বলা মোহনবাগানের কাছে হারলেই গ্রুপপর্ব থেকে বাদ হয়ে যাবে তার দল। ধীরেসুস্থে খেলতে থাকা দলটির ডাগআউট তখন হঠাতই হয়ে উঠল অশান্ত। পাঁচ মিনিট বাদেই এক গোল হজম করে শেষে হারল ম্যাচও!

এমন ঘটনা ঘটেছে শুক্রবার শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ টুর্নামেন্টের গ্রুপ ‘এ’র শেষ ম্যাচে। মাঠে নামার আগে মোটামুটি নিশ্চিত ছিলেন মারুফুল যে, মোহনবাগানের কাছে খুব বড় ব্যবধানে (অন্তত ৪ গোল) না হারলে সেমিতে যাওয়া কিংবা তার দলের গ্রুপ সেরা হওয়া কেউ আটকাতে পারবে না। সেজন্য আগের দুই ম্যাচের নায়ক অধিনায়ক জামাল ভূঁইয়াসহ মোট ছয় পরিবর্তন এনে মোহনবাগানের বিপক্ষে দল সাজিয়েছিলেন তিনি।

দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটের আগপর্যন্ত সবকিছু ঠিকই চলছিল। এমন সময় মারুফুলের কাছে এল সেই বার্তা। বার্তার মানে বোঝার পরই ডাগআউটে লেগে গেল তুমুল হট্টগোল। ধীর-স্থির ভাবে খেলতে থাকা চট্টগ্রাম আবাহনী অশান্ত হয়ে পথ হারায়, হজম করে বসে গোল। মারুফুলের চোখে এক ভুল বার্তায় সর্বনাশ তার দলের।

‘কোনো একজন ম্যাচ অফিসিয়ালের কাছ থেকে এই বার্তা এসেছে। এর কোনো দরকার ছিল না। এরপরই আমাদের খেলোয়াড়রা বিভ্রান্ত হয়ে পড়ল। পাঁচ মিনিটের মধ্যে আমরা গোলও হজম করলাম।’

হার বাঁচাতে যাদের বিশ্রামে রেখেছিলেন মারুফুল মাঠে নামালেন তাদেরই। একে একে নামলেন চিনেদু ম্যাথিউ, জামাল ভূঁইয়া, আরিফুল ইসলামরা। তারপরও হার এড়ানো যায়নি। চ. আবাহনী হেরেছে ১-০ গোলে।

অবশ্য হেরে মোটেও কোনো ক্ষতি হয়নি চট্টগ্রাম আবাহনীর। বরং গোল ব্যবধানে এগিয়ে থেকে হয়েছে গ্রুপ চ্যাম্পিয়নই। কিন্তু আরও একবার প্রশ্নবিদ্ধ থেকে গেল টুর্নামেন্টের রেফারিং। ঠিক আগের দিনই ‘বর্ণবৈষম্যের’ অভিযোগ উঠেছিল শ্রীলঙ্কান রেফারি লাকমল ভিরাকোড্ডির দিকে। পরের দিন ঘটল এমন অদ্ভুত কাণ্ড!

Tags: চট্টগ্রাম আবাহনীমারুফুল হকলিড স্পোর্টস
Previous Post

বিয়ে হয়ে গেল সাবিলা নূরের

Next Post

ধানমণ্ডিতে বহুতল ভবনে আগুন, বৃদ্ধার মৃত্যু

Next Post
ধানমণ্ডি-ভবনে আগুন

ধানমণ্ডিতে বহুতল ভবনে আগুন, বৃদ্ধার মৃত্যু

শিল্পী সমিতির নির্বাচন: কে কতো ভোট পেলেন?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT