চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ম্যাচসেরা মোসাদ্দেকের রেকর্ড

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:18 পূর্বাহ্ন 18, মে 2019
in - সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

ওয়েস্ট ইন্ডিজকে ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে ৫ উইকেটে হারিয়ে বহুজাতিক টুর্নামেন্টে নিজেদের প্রথম শিরোপা অর্জনের ইতিহাস গড়েছে বাংলাদেশ। মাশরাফীর দল স্বপ্নের শিরোপা উঁচিয়ে ধরেছে ২৪ ওভারে ২১০ রানের লক্ষ্য ছোঁয়ার পরীক্ষায় উতরে। ম্যাচসেরা মোসাদ্দেক হোসেন গড়েছেন অনন্য এক কীর্তি। ওয়ানডেতে ২০ বলে বাংলাদেশের দ্রুততম ফিফটির রেকর্ডটি এখন এ ডানহাতি ব্যাটসম্যানের।

ডাবলিনে তখন ৫ উইকেট হারিয়ে বসেছে বাংলাদেশ। ৫০ বলে আরও ৬৭ রান দরকার। ক্রিজে মাহমুদউল্লাহর সঙ্গে যোগ দিলেন মোসাদ্দেক। গত এশিয়া কাপের পর বাদ পড়েছেন, ঘরোয়া টুর্নামেন্টে পারফর্ম করে বিশ্বকাপ স্কোয়াডে আসা মোসাদ্দেক আয়ারল্যান্ডের বিপক্ষে গত ম্যাচে খেলেছেন। সাকিব না থাকায় অলরাউন্ডার কোটায় ফাইনালেও জায়গা পান একাদশে। দলের সেই আস্থার প্রতিদান দেয়ার সময়।

মোসাদ্দেক প্রতিদানটা দিলেন ঝড় তুলেই। বাংলাদেশকে জিতিয়েই মাঠ ছেড়েছেন। ২২তম ওভারে তো তাণ্ডব চালিয়েছেন ফ্যাবিয়ান অ্যালেনের বলে। ৩ ছয় আর এক চার সমেত ওই ওভারে আনেন ২৫ রান।

ওভারের প্রথম বলে রিভার্স শটে ছক্কা। অ্যালেনের দ্বিতীয় বলে লংঅফ দিয়ে আবার ছয়। পরের বলে চার, তার পরের বলে কভার দিয়ে উড়িয়ে বাউন্ডারি ছাড়া করেন বল। তাতে ১৯ বলে ৪৮ রানে পৌঁছান মোসাদ্দেক। পরের বলে দুই রান নিয়ে রেকর্ডে নাম লেখান টাইগারদের দ্রুততম ফিফটির।

মোসাদ্দেক রেকর্ডের দিনে পেছনে ফেলেছেন মোহাম্মদ আশরাফুলকে। ওয়ানডেতে দ্রুততম ফিফটির বাংলাদেশি রেকর্ড ছিল আশরাফুলের দখলে, ২১ বলে। শুক্রবার শিরোপা জেতানো ম্যাচে মাত্র ২০ বলে ফিফটির দেশিয় রেকর্ড গড়েছেন মোসাদ্দেক।

Tags: ত্রিদেশীয় সিরিজমোসাদ্দেকলিড স্পোর্টস
Previous Post

সৌম্য-মোসাদ্দেক ঝড়ে বাংলাদেশের প্রথম শিরোপার স্বাদ

Next Post

একবার না পারিলে দেখো সাতবার

Next Post

একবার না পারিলে দেখো সাতবার

গোপালগঞ্জ জেলার মানচিত্র ও অবস্থান চ্যানেল আই অনলাইনের জন্য. Channel i News - চ্যানেল আই নিউজ

দান বাক্সের ৫ টাকা চুরির ঘটনায় বৃদ্ধ মুসল্লিকে পিটিয়ে হত্যা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT