চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ম্যাকগ্রার রেকর্ড ভেঙে বিশ্বকাপ শেষ করলেন স্টার্ক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:12 পূর্বাহ্ন 12, জুলাই 2019
in ক্রিকেট, স্পোর্টস
A A

গ্লেন ম্যাকগ্রার বিশ্বকাপ রেকর্ড হুমকির মুখে রেখেছিলেন লিগপর্ব থেকেই! সেমিফাইনালে স্বদেশী পেসারকে ছাড়িয়ে রেকর্ডটি নিজের করে নিলেন মিচেল স্টার্ক। বৃহস্পতিবার ইংল্যান্ডের বিপক্ষে এক উইকেট নিয়ে এক আসরে সর্বোচ্চ উইকেট শিকারি বনে গেছেন।

এরপরও মন খারাপ থাকার কথা স্টার্কের! সেমিতে যে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হেরে বিদায় নিয়েছে অস্ট্রেলিয়া।

বিশ্বকাপে এর আসরে সর্বোচ্চ ২৭ উইকেট নেয়ার রেকর্ড এখন স্টার্কের। বার্মিংহামে ইংলিশ ওপেনার জনি বেয়ারস্টোকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে এই উচ্চতায় পৌঁছান অজি পেসার। গত শনিবার সাউথ আফ্রিকার বিপক্ষে লিগপর্বে নিজেদের শেষ ম্যাচে ম্যাকগ্রার এক বিশ্বকাপে সর্বোচ্চ ২৬ উইকেট নেয়ার রেকর্ড স্পর্শ করেছিলেন।

২০০৭ বিশ্বকাপে ১১ ম্যাচে ২৬ উইকেট নিয়ে বিশ্বরেকর্ড দখলে রেখেছিলেন ম্যাকগ্রা। সেবার দলকে বিশ্বকাপ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আর স্টার্ক এক ম্যাচ কম খেলেই তাকে ছাপিয়ে গেলেন। তবে ম্যাকগ্রার সঙ্গে স্টার্কের পার্থক্য এই, তার রেকর্ডে বিশ্বকাপ জেতা হল না অজিদের।

অবশ্য ২০১৫ বিশ্বকাপে আসর সর্বোচ্চ (ট্রেন্ট বোল্টের সঙ্গে যৌথভাবে) ২২ উইকেট নিয়ে অস্ট্রেলিয়াকে বিশ্বকাপ জিতিয়ে ম্যান অব দ্য টুর্নামেন্ট হয়েছিলেন স্টার্ক। এবারও সেরার পথেই আছেন। বাংলাদেশের সাকিব আল হাসান, ভারতের রোহিত শর্মা, নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন ও স্বদেশী ডেভিড ওয়ার্নারের সঙ্গে প্রতিযোগিতা ২৯ বছর বয়সী পেসারের।

Tags: বিশ্বকাপ-২০১৯মিচেল স্টার্ক
Previous Post

জেলেদের ট্রলার ডুবিতে নিহতের সংখ্যা বেড়ে ১১

Next Post

আবারও আ.লীগের সংসদীয় কমিটির সম্পাদক নূরে আলম চৌধুরী লিটন

Next Post

আবারও আ.লীগের সংসদীয় কমিটির সম্পাদক নূরে আলম চৌধুরী লিটন

উইম্বলডনের ফাইনালে সেরেনা-হালেপ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT