চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মৌসুম শেষে সিদ্ধান্ত নেবেন ইনিয়েস্তা, ঝুলে আছে মেসির চুক্তিও

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:42 অপরাহ্ন 25, এপ্রিল 2017
in স্পোর্টস
A A

বার্সেলোনা নেইমার-সুয়ারেজের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়ে নিয়েছে। কিন্তু স্বস্তি মেলেনি। কাতালান শিবিরের প্রাণভোমড়া মেসি যে এখনো বার্সার সঙ্গে নতুন চুক্তিতে আসেননি। মেয়াদ নবায়ন না করার তালিকায় আছেন বার্সা কাপ্তান আন্দ্রেস ইনিয়েস্তাও। ফিসফাস চলছে দল ছাড়তে চান মেসি-ইনিয়েস্তা। তবে সেই গুঞ্জনে কান দিচ্ছেন না দলটির টেকনিক্যাল সেক্রেটারি রবার্ট ফার্নান্দেজ। তার আশা, শিগগিরই চুক্তির মেয়াদ বাড়াবেন মেসি-ইনিয়েস্তা। তবে ইনিয়েস্তা মৌসুম শেষের আগে কোন সিদ্ধান্ত জানাচ্ছেন না, চুক্তি ঝুলে আছে মেসিরও।

মেসির সঙ্গে বার্সার পুরনো চুক্তির মেয়াদ শেষ হবে ২০১৮ সালের মাঝামাঝিতে। ইনিয়েস্তার সঙ্গে দলটির চুক্তির মেয়াদও একই সময় পর্যন্ত। যদি এই সময়ের মধ্যে দুই তারকার সঙ্গে নতুন চুক্তিতে না আনতে পারে কাতালান ক্লাবটি, তাহলে ফ্রি-ট্রান্সফারে যেকোনো দলে চলে যেতে পারবেন মেসি-ইনিয়েস্তা। দুই ফুটবলারের জন্য দেওয়া বাই-আউট ক্লজ থেকেও বঞ্চিত হবে বার্সেলোনা। সেটি বার্সার জন্য বিশাল ক্ষতির কারণ হবে।

চলতি মৌসুমে দুর্দান্ত ফর্মেই আছেন আর্জেন্টাইন অধিনায়ক। ইনিয়েস্তার মাঝে দেখা যাচ্ছে সেই পুরনো ঝলক। এখনই দুজনকে হারাতে চায় না বার্সা কর্তৃপক্ষ। দুজনকে ধরে রাখতে কাতালানরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন ফার্নান্দেজ, ‘ইনিয়েস্তা এবং মেসি দ্রুতই নতুন চুক্তিতে আসবে। ইনিয়েস্তা ইতিমধ্যেই বলে দিয়েছে সে এই মৌসুম পরে তার সিদ্ধান্ত জানাবে। সে খুবই শ্রদ্ধাভাজন একজন ব্যক্তি। আমরা তার মতামতকে গুরুত্ব দেই। ইনিয়েস্তা যদি মৌসুম শেষে আমাদের সঙ্গে বসতে চায়, আমরা তাই করবো।’

আর মেসিও তাদের হতাশ করবেন না বলে ফার্নান্দেজের বিশ্বাস, ‘ক্লাবই ঠিক করবে কখন মেসির সঙ্গে চুক্তির ঘোষণা দেবে। সময় গুরুত্বপূর্ণ, কিন্তু সব চুক্তিরও তো একটা মেয়াদ আছে, তাই না।’

Tags: ইনিয়েস্তালিওনেল মেসি
Previous Post

বিদ্যার বস নেহা

Next Post

দেশের মানুষের গড় আয়ু বেড়েছে, নারীর আয়ু পুরুষের চেয়ে বেশি

Next Post

দেশের মানুষের গড় আয়ু বেড়েছে, নারীর আয়ু পুরুষের চেয়ে বেশি

ভাস্কর্য নিয়ে আদালত যেন কলুষিত না হয়: আইনমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT