চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মৌসুম শেষেও রাজধানীতে ডেঙ্গুর প্রকোপ

জান্নাতুল বাকেয়া কেকা by জান্নাতুল বাকেয়া কেকা
10:02 পূর্বাহ্ন 18, অক্টোবর 2015
in অন্যান্য, স্বাস্থ্য
A A

মৌসুম শেষ হয়ে গেলেও রাজধানীতে ডেঙ্গুর প্রকোপ কমছে না। ২০০৭ ও ২০০৮ সালের পর এবারের আগস্ট ও সেপ্টেম্বরে কয়েকশ’ গুণ বেশি মানুষ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। বিশেষজ্ঞরা বলছেন, থেমে থেমে বৃষ্টি ও বেশি আর্দ্রতার কারণে এ মৌসুমে ডেঙ্গু-আক্রান্তের হার দু’হাজারের ঘর ছাড়িয়ে।

দেশে ২০০৭ সালে প্রথম বারের মতো ব্যাপকভাবে ডেঙ্গু-আক্রান্ত রোগী সনাক্ত করা হয়। মৃত্যুও হয় অনেকের। তবে রোগী সনাক্ত করা এবং চিকিৎসা সহজলভ্য করে তোলায় ডেঙ্গু নিয়ে উদ্বেগ কমে আসে। জুলাই-আগস্ট-সেপ্টেম্বরে ডেঙ্গুর প্রকোপ নিয়মিত হলেও এবার মধ্য অক্টোবর পর্যন্ত সাড়ে চারশ’ জন আক্রান্ত হয়েছে।

২০০৭ এর আগস্টে আগস্টে আক্রান্ত হয়েছিল ৬শ’ আর এবার ৭শ’ ৬৫ জন। ২০০৮ এর সেপ্টেম্বরে আক্রান্তের সংখ্যা ছিল ২শ’ ৪৬ আর এবার ৯শ’৬৫ জন। অক্টোবরেও আক্রান্ত হয়েছে ৪শ’ ২৯ জন। এ মৌসুমে মৃত্যু হয়েছে ৪ জনের।

আইইডিসিআর এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, ডা. মুহাম্মদ মুস্তাক হোসেন বলেন, ২০০৭ সাল থেকে আমরা নিয়মিতভাবে ডেঙ্গু রোগীর তথ্য সংগ্রহ করছি। তবে এবারই প্রবণতা বেশী দেখা যাচ্ছে। এবার আমাদের গ্রাফ সবচেয়ে বেশী।

রোগতত্ত্ব, রোগ নির্ণয় ও গবেষণা প্রতিষ্ঠান- আইইডিসিআর এবং স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু পরিস্থিতি নিয়ে সম্প্রতি জরিপ করেছে। এর ভিত্তিতে প্রকৃত চিত্র বিশ্লেষণ করে আইইডিসিআর।

এ অবস্থায় স্বাস্থ্যমন্ত্রীর নেতৃতে ডেঙ্গু সচেতনতায় র‌্যালি করে ঢাকা সিটি কর্পোরেশন উত্তর।

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, স্বাস্থ্য মন্ত্রালয় থেকে দেশের সকল মিডিয়ার মাধ্যমে প্রচার করা হচ্ছে কিভাবে আমরা সচেতন হতে পারি।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মেয়র আনিসুল হক বলেন, ডেঙ্গু প্রতিরোধ করার জন্য আমরা বিভিন্ন কার্যপদ্ধতি গ্রহন করি তার মধ্যে মশার ওষুধ ছিটানো অন্যতম।

বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গু রোগী সনাক্ত করা এবং সঠিক চিকিৎসা ব্যবস্থাপনার পাশাপাশি পরিবেশগত পরিচ্ছন্নতায় জনসচেতনতা জরুরি।

Tags: ডেঙ্গুরাজধানীতে ডেঙ্গু
Previous Post

মৌসুম শেষেও রাজধানীতে ডেঙ্গুর প্রকোপ

Next Post

সরকারের যে সাফল্য আশঙ্কার

Next Post

সরকারের যে সাফল্য আশঙ্কার

মিনায় বাংলাদেশী হাজির মৃতের সংখ্যা ১৩৭ জনে দাঁড়িয়েছে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT