চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মৌলভীবাজার ও হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:20 অপরাহ্ন 28, জানুয়ারি 2020
in জনপদ, মৌলভীবাজার, হবিগঞ্জ
A A
মৌলভীবাজার ও হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৪, ক্ষতিগ্রস্ত গাড়ি. Channel i News - চ্যানেল আই নিউজ

মৌলভীবাজার ও হবিগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে ৪ জন। মঙ্গলবার সকালে শেরপুর সড়কে বাউরভাগ এলাকায় এবং হবিগঞ্জের বাহুবলে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আহত হয়েছে আরও ৪ জন। 

শেরপুর পুলিশ ফাঁড়ি ও হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার সকালে মৌলভীবাজার–শেরপুর সড়কে বাউরভাগ এলাকায় পিকআপ ভ্যান ও সিএনজি অটোরিকশা সংঘর্ষে ঘটনাস্থলে বাউরভাগ এলাকার মুজাহিদুল ইসলাম মারা যান।

এ ঘটনায় আহত পাঁচ জনকে উদ্ধার করে হাসপাতাল নেয়া হলে আলামিন নামের আরেক জনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আহত দুই জনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং দুই জনকে সিলেটে পাঠানো হয়েছে। এদিকে শেরপুর পুলিশ ফাঁড়ি দুর্ঘটনা কবলিত পিকআপ ভ্যান ও অটোরিকশা আটক করেছে।

এদিকে,ঢাকা-সিলেট মহাসড়কে হবিগঞ্জের বাহুবলে সড়ক দুর্ঘটনায় দুই অটোরিকশা চালক নিহত হয়েছেন। মঙ্গলবার ভোর ৪টার দিকে উপজেলার দৌলতপুর এলাকার বাগানবাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছেন একই উপজেলার পুটিজুরি ইউনিয়নের মন্ডলকাপন গ্রামের আতিক উল্লাহর ছেলে আব্দুর রকিব ও একই ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের আশরাফ আলীর ছেলে আক্তার মিয়া। সিএনজি পাম্প থেকে তারা গাড়িতে গ্যাস নিতে গিয়ে এ দুর্ঘটনার শিকার হন।

পুলিশ জানায়, ভোর রাতে সিএনজি অটোরিকশা নিয়ে গাড়িতে গ্যাস নিতে পুটিজুরি বাজার থেকে মিরপুরে যাচ্ছিলেন দুই অটোরিকশা চালক। পথে অজ্ঞাত গাড়ি চাপা দিলে ঘটনাস্থলেই তারা মারা যান। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সিএনজি অটোরিকশাসহ লাশ দু’টি উদ্ধার করে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি কেএম মনিরুজ্জামান জানান, দুর্ঘটনায় নিহতদের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

Previous Post

কোবি ব্রায়ান্ট এর মৃত্যুতে হলিউডের শোক

Next Post

আমিরের অনুরোধে সিনেমা পেছালেন অক্ষয়

Next Post
অক্ষয় কুমার ও সানি দেওল সিনেমার শুটিং সেটে দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আমিরের অনুরোধে সিনেমা পেছালেন অক্ষয়

বৃষ্টি-বৃষ্টির সম্ভাবনা-বাড়তে পারে শীত

বুধবার থেকে বৃষ্টিপাত, বাড়তে পারে শীত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT