চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মৌলবাদের বিরুদ্ধে লড়তে মুসলিম দেশগুলোকে আহ্বান জানাবেন ট্রাম্প

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:26 অপরাহ্ন 18, মে 2017
in অন্যান্য
A A

আরব-ইসলামিক-আমেরিকান সম্মেলনে অংশ নিতে সৌদি আরবে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্মেলনে নিজ ধর্মবিশ্বাসের শান্তিপূর্ণ ভবিষ্যৎ নিশ্চিত করার উদ্দেশ্যে ‘সহিংসতা ও মৌলবাদের’ সঙ্গে লড়তে মুসলিম দেশগুলোর নেতাদের প্রতি তিনি জোর আহ্বান জানাবেন।

বুধবার মার্কিন কোস্টগার্ড অ্যাকাডেমির স্নাতক ডিগ্রি পাওয়া সদস্যদের সামনে দেয়া এক বক্তব্যে ২০-২১ মে অনুষ্ঠিতব্য ওই সম্মেলন সম্পর্কে নিজের পরিকল্পনা তুলে ধরেন প্রেসিডেন্ট ট্রাম্প।

প্রেসিডেন্ট হওয়ার আগেই, সেই নির্বাচনী প্রচারণা চালানোর সময় থেকেই মুসলিমবিরোধী বক্তব্য এবং ইসলামভীতি ছড়ানোর অভিযোগে সমালোচিত হয়ে আসছেন এই রাষ্ট্রনায়ক। আর তিনিই যখন সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদের আমন্ত্রণে মুসলিম রাষ্ট্রগুলোর অংশগ্রহণে ইসলামিক সম্মেলনে যোগ দিতে রাজি হন, তখন সেই সফর এবং ট্রাম্পের উদ্দেশ্য নিয়ে জল্পনা-কল্পনা হওয়াটাই স্বাভাবিক।

এই জল্পনা-কল্পনার অবসান করতেই ট্রাম্প সহযোগীরা বলেন, মার্কিন প্রেসিডেন্টের এই সম্মেলনে যোগ দেয়ার সিদ্ধান্তকে মুসলিম বিশ্বের সঙ্গে তার সম্পর্ক উন্নয়নের একটি চেষ্টা হিসেবে দেখছেন তারা। অন্যদিকে বুধবার ট্রাম্প নিজেও তার অবস্থান এভাবে স্পষ্ট করার চেষ্টা করলেন বলে জানিয়েছে আরব নিউজ।

‘মৌলবাদী ইসলামিক সন্ত্রাসকে আমাদের ঠেকাতে হবে,’ বক্তব্যে বলেন ট্রাম্প।

সন্ত্রাস ও জঙ্গিবাদ দমন’ শীর্ষক এই সম্মেলনে বাংলাদেশসহ ২০১৫ সালে গঠিত সন্ত্রাসবিরোধী সামরিক জোটভুক্ত ৪১টি মুসলিম দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানকে ওই সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে। ৪১টির মধ্যে ২০টি দেশের রাষ্ট্রনায়ক ও প্রতিনিধি দল সম্মেলনে অংশ নেবেন বলে সৌদি সরকারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

Tags: ইসলামিক সম্মেলনডোনাল্ড ট্রাম্প
Previous Post

আসর জমাতে মনিকার চুম্বন

Next Post

আইসিসির সেরা তরুণের তালিকায় মোস্তাফিজ

Next Post

আইসিসির সেরা তরুণের তালিকায় মোস্তাফিজ

রকার ক্রিস কর্নেল

জনপ্রিয় গায়ক ক্রিস কর্নেল আর নেই

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT