চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মৌচাক’ অনলাইন শিক্ষা প্ল্যাটফর্মের যাত্রা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:53 অপরাহ্ন 17, মে 2022
in শিক্ষা
A A
শিক্ষার্থীরা মৌচাক অনলাইন শিক্ষাপ্ল্যাটফর্মের অফিসে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

অনলাইনভিত্তিক শিক্ষা প্ল্যাটফর্ম কাজে লাগিয়ে শিক্ষা ব্যবস্থায় সর্বোচ্চ সুবিধা নিশ্চিতের অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করেছে অনলাইন শিক্ষা প্ল্যাটফর্ম ‘মৌচাক’ (www.mouchak.com)।

মৌচাক এমনই একটি প্ল্যাটফর্ম যা দেশের সর্বস্তরের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে মাত্র দুই মিনিটেই সংযোগ স্থাপন করার সর্বাধিক সহায়ক একটি পদ্ধতি। শিক্ষকরা দুই মিনিট সময় পেলেই দেশের যেকোনো প্রান্ত থেকে এই প্ল্যাটফর্মের সাহায্যে অনলাইনে শিক্ষার্থীদের ক্লাস নিতে পারবেন।

‘আপনার সাফল্যে আমরা আর হাজারও শিক্ষার্থীর অনুপ্রেরণায় আপনি’- এই স্লোগানের মাধ্যমে আজ মঙ্গলবার শুরু হয় ‘মৌচাক’-এর আনুষ্ঠানিক পথচলা।

প্ল্যাটফর্মটি সকল শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত। মৌচাক শিক্ষকদের জন্য ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ করবে। যেখানে আপনিই হবেন আপনার ক্লাসের একমাত্র নিয়ন্ত্রক। দেশের সকল পর্যায়ের শিক্ষার্থীরা তাদের পছন্দের শিক্ষকের ক্লাস করতে পারবে ঘরে বসেই।

মৌচাকে রয়েছে আনলিমিটেড লাইভ ক্লাস ও পরীক্ষা, ক্লাস রেকর্ডের সুবিধা, ত্রিশ হাজারের বেশি প্রশ্ন ব্যাংক, আধুনিক পদ্ধতিতে পরীক্ষা গ্রহণ, নোটিশ বোর্ডসহ আরো অনেক কিছু। এখানে শিক্ষকরা পরীক্ষার উত্তরপত্র পেয়ে যাবেন পিডিএফ ফরম্যাটে এবং নম্বর ও গুরুত্বপূর্ণ মতামত প্রদান করতে পারবেন। মৌচাকে নিজের পছন্দ ও প্রয়োজন অনুযায়ী কোর্স সাজানোর সুযোগ রয়েছে। মৌচাক নিয়ে এসেছে অনেক মডেল টেস্ট এবং কুইজের মতো সকল ধরণের প্রশ্নের সমাহার। অভিভাবকদের সঙ্গে নিয়মিত যোগাযোগের জন্য থাকছে ইমেইল এবং মেসেজের ব্যবহার।

মৌচাকের ব্যবস্থাপনা পরিচালক আওলাদ হোসেন বলেন, সকল শিক্ষক ও শিক্ষার্থী কোনো প্রতিবন্ধকতা ছাড়াই সরাসরি ক্লাসের মত করেই পর্যাপ্ত জ্ঞান আদান-প্রদানের সুযোগ পাবেন এমন একটি ওয়ান স্টপ সল্যুশানের ব্যবস্থার লক্ষ্য নিয়েই মৌচাকের যাত্রা শুরু হয়েছে। অনেক শিক্ষার্থী আর্থিক কারণে স্কুল কিংবা কোচিংয়ে পছন্দের শিক্ষকের ক্লাস করতে পারে না। এই সমস্যা সমাধানে কাজ করছে মৌচাক।

Previous Post

ক্লাব কিনে নিজেই খেলবেন মেসি!

Next Post

আরও কম দামে টুইটার কিনতে চাইছেন ইলন মাস্ক!

Next Post
ইলন মাস্কের ছবি, টুইটার কেনার পরিকল্পনা নিয়ে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

আরও কম দামে টুইটার কিনতে চাইছেন ইলন মাস্ক!

দুটি ছবি, একটিতে হাস্যোজ্জ্বল তরুণী, অন্যটিতে বন্ধুরা মিলে ছবি তোলার মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিনেত্রী পল্লবীর রহস্যজনক মৃত্যু, গ্রেপ্তার হলো প্রেমিক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT