চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোহাম্মদ ফরহাদ ও জ্ঞান চক্রবর্তীর বই প্রকাশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:11 অপরাহ্ন 10, ফেব্রুয়ারি 2019
in শিল্প সাহিত্য
A A

গণতান্ত্রিক প্রগতিশীল আন্দোলনের উজ্জ্বল ব্যক্তিত্ব  মোহাম্মদ ফরহাদ-এর বই ‘একগুচ্ছ প্রবন্ধ: বাংলাদেশ সময়কাল’ এবং বিপ্লবী কমিউনিস্ট নেতা জ্ঞান চক্রবর্তী-এর বই  ‘ঢাকা জেলার কমিউনিস্ট আন্দোলনের অতীত যুগ’ প্রকাশিত হয়েছে। সমাজ বিকাশ প্রকাশনী বই দুটি প্রকাশ করে।

মণিসিংহ-ফরহাদ স্মৃতি ট্রাস্ট ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত বই প্রকাশের সভায় সভাপতিত্ব করেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ডা. সারওয়ার আলী।

সভায় উপস্থিত ছিলেন নূরুল ইসলাম নাহিদ এমপি, সাবেক শিক্ষা মন্ত্রী, প্রেসিডিয়াম সদস্য, বাংলাদেশ আওয়ামীলীগ। নূরুল ইসলাম নাহিদ বলেন, জ্ঞান চক্রবর্তী এবং মোহাম্মদ ফরহাদ ছিলেন আমার রাজনৈতিক জীবনের অগ্রপথিক। মানুষের প্রতি ভালোবাসা এবং সমাজের ইতিবাচক পরিবর্তনের শিক্ষা যাদের কাছ থেকে আমি পেয়েছি তাদের অন্যতম ছিলেন জ্ঞান দা এবং ফরহাদ ভাই। জ্ঞান চক্রবর্তী সততা, দৃঢ়তা, অনাড়ম্বর জীবনাচরণ, মানুষের উপর মানুষের শোষণের অবসান ঘটিয়ে এক নতুন সমাজ নির্মাণের আদর্শ স্থাপনে অনন্য নজির স্থাপন করেছেন। সাম্যময় মাতৃভূমি এবং পৃথিবী গড়ার লক্ষ্যে একজন বৈশ্বিক সংগ্রামী ছিলেন তিনি।

ষাট, সত্তর ও আশির দশকের শেষ ভাগ পর্যন্ত জীবনের সাতাশটি বছর স্বদেশে সাম্যবাদী বিপ্লব সাধনের প্রয়াসে মোহাম্মদ ফরহাদ নিবেদিত ছিলেন। ষাটের দশকের ছাত্র গণজাগরণের প্রধান সংগঠক ছিলেন তিনি। কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে ছাত্র সমাজের মধ্যে কাজ করেছেন মুক্তিযুদ্ধের সূচনা কাল পর্যন্ত। ৬২-এর আন্দোলনের মস্তিষ্ক হিসেবে তার পরিচিতি গড়ে ওঠার পটভূমিতে আছে অজস্র উদ্ভাবনী ও কুশলতা। তত্ত্ব, রাজনীতি ও রণ কৌশলের তীক্ষ্ণতায় তার দক্ষতা অপরিমেয়।

জ্ঞান চক্রবর্তী এবং মোহাম্মদ ফরহাদ-এর এ বই দুটি আমাদের নতুন করে পথ চলতে দিক নির্দেশনা দিবে। বই দুটি প্রকাশ করায় সমাজ বিকাশ প্রকাশনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

এছাড়াও আলোচনায় অংশগ্রহণ করেন শামসুজ্জামান খান, সাবেক মহাপরিচালক, বাংলা একাডেমি; মো. শাহ আলম, সাধারণ সম্পাদক, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি; মুকুল চৌধুরী, বোর্ড সদস্য, মণিসিংহ-ফরহাদ স্মৃতি ট্রাস্ট; ডা. ফওজিয়া মোসলেম, সহ সভানেত্রী, বাংলাদেশ মহিলা পরিষদ; রেজাউল করিম, চিত্রশিল্পী; শেখর দত্ত, সভাপতি, মণিসিংহ-ফরহাদ স্মৃতি ট্রাস্ট। সভা সঞ্চালনা করেন মণিসিংহ-ফরহাদ স্মৃতি ট্রাস্ট-এর সম্পাদক মুহম্মদ হিলাল উদ্দিন।

Tags: মোহাম্মদ ফরহাদ
Previous Post

ইংলিশদের পথ দেখাচ্ছেন স্টোকস-বাটলার

Next Post

দম ফেলার সময় পাইনি: রোদেলা জান্নাত

Next Post

দম ফেলার সময় পাইনি: রোদেলা জান্নাত

মিনার ও পূজার গানে অপূর্ব-মেহজাবীন-অন্তু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT