চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোহামেডান ও ভিক্টোরিয়ায় ক্যাসিনো খেলার সরঞ্জাম

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:33 অপরাহ্ন 22, সেপ্টেম্বর 2019
in - সেমি লিড, অপরাধ
A A

এবার রাজধানীর মতিঝিলের ঐতিহ্যবাহী দুই প্রতিষ্ঠান মোহামেডান স্পোর্টিং ক্লাব ও ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবে অভিযান চালিয়ে ক্যাসিনো খেলার সরঞ্জাম, নগদ টাকা ও মদের বোতল উদ্ধার করেছে পুলিশ।

রোববার দুপুর আড়াইটা থেকে এই দুই ক্লাবসহ আশেপাশের এলাকার আরো কয়েকটি ক্লাবে অভিযান চালায় পুলিশ।

মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) আনোয়ার হোসেন গণমাধ্যমকে জানান, অভিযানে মোহামেডান স্পোর্টিং ক্লাব ও ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের ভেতর থেকে ক্যাসিনো খেলার সরঞ্জাম, নগদ টাকা ও মদের বোতল উদ্ধার করা হয়।

তিনি বলেন, ‘এ অভিযানে আরামবাগ ও দিলকুশা ক্লাবেও ক্যাসিনোর সন্ধান পাওয়া গেছে। তবে অভিযানের খবর পেয়ে ভেতরের থাকা লোকজন পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।’

মতিঝিল বিভাগের এডিসি শিবলী নোমান জানান, আরামবাগ ও দিলকুশা ক্লাবে ক্যাসিনোর সন্ধান পাওয়া গেছে। তবে খবর পেয়ে লোকজন পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।

মতিঝিলের চারটি ক্লাবে অভিযান চালিয়েছে ক্লাবগুলো থেকে ক্যাসিনো খেলার সরঞ্জাম উদ্ধারসহ নগদ টাকা, মাদক জব্দ করা হয়েছে।

চারটি ক্লাবে অভিযান শেষে মতিঝিল জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি)  আনোয়ার হোসেন বলেন, ‘গোয়েন্দা তথ্য পাওয়ার পর আমরা আভিযান শুরু করেছি। এই চারটি ক্লাবে অভিযানের সময় আমরা নগদ টাকা, ডলার এবং ক্যাসিনোসহ জুয়ার যাবতীয় সরঞ্জাম জব্দ করেছি। এখন আমরা এ ব্যাপারে তদন্ত করবো, কারা এর সঙ্গে জড়িত, কারা এর পৃষ্ঠপোষকাতা করে। তাদের সবাইকে আইনের আওতায় নিয়ে আসবো। জড়িত যেই হোক না কেনো কাউকে আমরা ছাড় দেবো না।
আগে থেকে সবাই পালিয়ে যাওয়ায় অভিযানে কাউকে আটক করা যায়নি উল্লেখ করে তিনি বলেন, ‘যেহেতু এইসব ক্লাবের একটি অংশ জুয়া খেলার জন্য তৈরি করা হয়েছিল তাই ক্লাব চারটি সিলগালা করা হয়েছে।’

মতিঝিল থানার পাশে চারটি জুয়ার ক্যাসিনো চললেও পুশিল এতদিন জানতো না কেনো সাংবাদিকরা প্রশ্ন করলে আনোয়ার হোসেন বলেন, ‘আগে থেকে এ ব্যাপারে আমাদের কাছে কোনো গোয়েন্দা তথ্য ছিল না, আজ গোয়েন্দা তথ্য পাওয়ার পরই আমরা অভিযানে নেমেছি।’

Tags: ক্যাসিনো অভিযান
Previous Post

সেই শিক্ষার্থীকে ক্ষমা করলেন বাবুল সুপ্রিয়

Next Post

টাঙ্গাইলে বাস-অটোরিক্সা সংঘর্ষে নিহত দুই

Next Post

টাঙ্গাইলে বাস-অটোরিক্সা সংঘর্ষে নিহত দুই

দেশটা এখন জুয়াড়িদের হয়ে গেছে: ফখরুল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT