চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোহামেডানে তারার মেলা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:26 অপরাহ্ন 13, সেপ্টেম্বর 2021
in - সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A
মোহামেডানে একদল মানুষ স্বাস্থ্যবিধি মেনে একত্রিত. Channel i News - চ্যানেল আই নিউজ

তারকা ক্রিকেটারদের দলে নিয়ে ঢাকা প্রিমিয়ার লিগের আগামী মৌসুমের দল প্রায় গুছিয়ে ফেলেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। আগের আসরে সাকিব আল হাসানকে ভিড়িয়ে চমক দেখানো ঐতিহ্যবাহী ক্লাবটিতে এবার তারকার মেলা। শুধু সাকিবই নন; মোহামেডানে এবার খেলবেন মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার।

গতবার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আবাহনীতে খেলেছিলেন মুশফিক। সাকিব-তাসকিন ছিলেন মোহামেডানেই। এবার তারকা খেলোয়াড়দের তালিকায় নতুন করে আরও নাম লিখিয়েছেন মাহমুদউল্লাহ-সৌম্য। মেহেদী হাসান মিরাজেরও এবার সাদা-কালো শিবিরে খেলার কথা রয়েছে।

আইপিএল খেলতে দুবাই চলে যাওয়া সাকিব আল হাসান দেশে ফিরে ক্লাবটির সঙ্গে চুক্তি নবায়ন করবেন।

রোববার ক্লাবটির সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে বাকি খেলোয়াড়দের। মোহামেডানের ডেভেলপমেন্ট কমিটির প্রধান, বাংলাদেশ পুলিশের মহা পরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদের বাসায় চুক্তিতে সই করেন তারা। সেখানে উপস্থিত ছিলেন মোহামেডানের পরিচালক মাহবুব আনাম ও এজিএম বিকাশ।

প্রিমিয়ার ক্রিকেট লিগে মোহামেডান শেষবার শিরোপা জিতেছিল ২০০৮-২০০৯ মৌসুমে। এবার শক্তিশালী দল গড়ে মোহামেডান শিরোপার লড়াইয়ে নামার ইঙ্গিত দিচ্ছে। সব ঠিক থাকলে আগামী বছরের মার্চে প্রিমিয়ার লিগ মাঠে গড়ানোর কথা। দলটির পেসার তাসকিন বলেছেন, ‘যদি দল হিসেবে পারফর্ম করতে পারি এবার মোহামেডান চ্যাম্পিয়ন হবে, ইনশাআল্লাহ।’

Tags: ডিপিএলমোহামেডানলিড স্পোর্টস
Previous Post

মনোনয়নপত্র জমা দিলেন প্রাণ গোপাল দত্ত

Next Post

রোম সিটি নির্বাচনে আলোচনায় দুই বাংলাদেশি নারী প্রার্থী

Next Post
Laila Shah and another woman in front of Roman landmarks, smiling. Channel i News - চ্যানেল আই নিউজ

রোম সিটি নির্বাচনে আলোচনায় দুই বাংলাদেশি নারী প্রার্থী

বাংলাদেশের সংসদ সদস্য মাসুদা এম রশিদ চৌধুরীর ছবি, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

সংসদ সদস্য মাসুদা এম রশিদ চৌধুরী মারা গেছেন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT