চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোহামেডানকে হারিয়ে রূপগঞ্জের প্রথম জয়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:31 অপরাহ্ন 11, ফেব্রুয়ারি 2018
in স্পোর্টস
A A

আগের ম্যাচে হ্যাটট্রিক করেও দলকে জেতাতে পারেননি আসিফ আহমেদ। শেখ জামালের বিপক্ষে তার দল লিজেন্ডস অব রূপগঞ্জ দেখেছিল ৩ রানের নাটকীয় হার। এবার হ্যাটট্রিক হল না। পেলেন আগের ম্যাচের সমান তিন উইকেটই। সঙ্গে জ্বলে উঠলেন মোশাররফ ও শহীদ। ত্রয়ীর বোলিং তাণ্ডবে  লো-স্কোরিং ম্যাচে মোহামেডানকে ৬২ রানের বড় ব্যবধানে হারিয়েছে রূপগঞ্জ।

স্কোর: রূপগঞ্জ: ২৩১/৭, মোহামেডান: ১৬৯ (৪৪.৩ ওভার)

ঢাকা প্রিমিয়ার লিগে চলতি মৌসুমে এটি প্রথম জয় রূপগঞ্জের। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে রোববার ২৩২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে রূপগঞ্জের স্পিন-পেস আক্রমণের তোপে ১৬৯ রানে গুটিয়ে যায় সাদা-কালো শিবির। ওপেনাররা দারুণ সূচনা এনে দিলেও হাল ধরতে পারেননি অন্যরা।

রনি তালুকদার ও পাকিস্তানি রিক্রুট সালমান বাট ওপেনিংয়ে যোগ করেন ৪৮ রান। ৩০ রান করে আসিফের বলে রনি বোল্ড হলে ভাঙে জুটি। দলীয় ৫৭ রানের মাথায় বাঁহাতি সালমানকে (২১) ফিরিয়ে রূপগঞ্জকে ম্যাচে ফেরান আসিফ।

তৃতীয় উইকেট জুটি ভয়ঙ্কর হয়ে ওঠার আগেই মোশাররফ হোসেনের বলে সাজঘরে ফেরেন ইরফান শুক্কুর (১৯)। দলের রান তখন ৯৮। মোহামেডান অধিনায়ক শামসুর রহমান (৩৪) বোল্ড করে নিজের তৃতীয় শিকার আসিফের।

১২১ রানের মাথায় টপঅর্ডারের চার ব্যাটসম্যান সাজঘরে ফেরার পর বড় বিপর্যয়ের শুরু।  বাঁহাতি স্পিনার মোশাররফের ঘূর্ণিতে বালুর বাধের মতো ভেঙে পড়ে মোহামেডানের ব্যাটিং। শেষে পেসার মোহাম্মদ শহীদ যোগ দেন উইকেট শিকারের মিছিলে। তিন বোলার ভাগাভাগি করে নেন ১০ উইকেট। মোশাররফ চারটি, আসিফ ও শহীদ নেন তিনটি করে উইকেট।

মূর্তিকারিগর

আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে দলীয় প্রচেষ্টায় ৫০ ওভার ব্যাটিং করে ৭ উইকেট হারিয়ে ২৩১ রান তোলে রূপগঞ্জ। আব্দুল মজিদ ৭০, অভিষেক মিত্র ৪৫, তুষার ইমরান ৪০ ও নাঈম ইসলামের ব্যাট থেকে আসে ৩৬ রান।

রূপগঞ্জের মাজঘরে ফেরা সাত উইকেটের মধ্যে একাই পাঁচ উইকেট নেন কাজী অনিক। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের এ বাঁহাতি পেসার ১০ ওভার বল করে দেন ৪৪ রান। দুই উইকেট নিয়েছেন এনামুল হক জুনিয়র। এ বাঁহাতি স্পিনার ১০ ওভারে দেন ৩৮ রান।

Tags: ঢাকা প্রিমিয়ার লিগ
Previous Post

প্রশ্নফাঁস: টাঙ্গাইলে এক যুবকের দুই বছরের কারাদণ্ড

Next Post

এহসানের উপর হামলাকারীদের স্থায়ী বহিষ্কারের দাবিতে মানববন্ধন

Next Post

এহসানের উপর হামলাকারীদের স্থায়ী বহিষ্কারের দাবিতে মানববন্ধন

সাংবাদিকদের বাকরুদ্ধ করে রাখা যাবে না

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT