চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোহামেডানকে হারিয়ে দিল তানজিদ-হৃদয়রা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:07 অপরাহ্ন 16, মার্চ 2020
in ক্রিকেট, স্পোর্টস
A A

মোহামেডান স্পোর্টিং ক্লাবকে ৫ উইকেটে হারিয়ে ঢাকা প্রিমিয়ার লিগে চমক দেখাল শাইনপুকুর ক্রিকেট ক্লাব। বিশ্বজয়ী দুই যুবা তানজিদ হাসান তামিম ও তৌহিদ হৃদয়ের ফিফটিতে ২৫৮ রানের লক্ষ্য ৩ বল হাতে রেখে টপকায় শাইনপুকুর।

ফিফটি পেয়েছেন দলটির আরেক ব্যাটসম্যান রবিউল ইসলাম। ১ রানের জন্য ফিফটির দেখা পাননি আরেক তরুণ ক্রিকেটার মাহিদুল ইসলাম অঙ্কন।

মোহামেডান-২৫৭/৮ (৫০ ওভার), শাইনপুকুর-২৫৮/৫ (৪৯.৩ ওভার)

ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ওপেনিং জুটিই গড়ে দেয় শাইনপুকুরের জয়ের ভিত। তানজিদ হাসানের সঙ্গে ৫৩ রানের জুটি উপহার দিয়ে সাজঘরে ফিরেন সাব্বির হোসেন। এ ব্যাটসম্যান ২৫ রান করে আব্দুর রাজ্জাকের বলে আউট হন।

দলের রান তিন অঙ্কে নিয়ে সাজঘরে ফেরেন আরেক ওপেনার তানজিদ। তিনি ৭৭ বলে ৫৯ রানের ইনিংস খেলে বোল্ড হন মাহমুদুল হাসানের বলে।

তিনে নামা রবিউল ইসলাম ৫৪ রান করে ফেরেন রানআউট হয়ে। তার আগেই শাইনপুকুর পেরিয়ে যায় দেড়শর পথ। জয় থেকে ২২ রান দূরে থাকার সময় আবু জায়েদ রাহির বলে আউট হন তৌহিদ হৃদয়। ৭৯ বলে করেন ৫০ রান।

জয়ের আরেকটু কাছে গিয়ে আবু হায়দার রনিকে উইকেট দেন মাহিদুল। খেলেন ৪৯ রানের ইনিংস। সাজ্জাদুল হক ১০ ও রবিউল হক ৫ রানে অপরাজিত থেকে ম্যাচ শেষ করেন।

টস জিতে ব্যাট করতে নেমে মোহামেডানের প্রথম সাত ব্যাটসম্যানের ছয়জন যান দুই অঙ্কে। ফিফটি পান কেবল মাহমুদুল হাসান (৫৮)। মোহর শেখ ও তানভির ইসলাম নিয়েছেন দুটি করে উইকেট। রবিউল হক ও হাসান মুরাদ নিয়েছেন একটি করে উইকেট।

Tags: ডিপিএল-২০২০ঢাকা প্রিমিয়ার লিগ-২০২০তানজিদ হাসান তামিমতৌহিদ হৃদয়মোহামেডান স্পোর্টিং ক্লাবলিড স্পোর্টসশাইনপুকুর ক্রিকেট ক্লাব
Previous Post

অনন্ত-বর্ষার সুদিন!

Next Post

করোনায় নির্বিকার ঢাকা দক্ষিণ সিটি, উত্তরে শুধুই হাত ধোয়া

Next Post

করোনায় নির্বিকার ঢাকা দক্ষিণ সিটি, উত্তরে শুধুই হাত ধোয়া

ইউরোপ থেকে আরও ৯৫ প্রবাসী ঢাকায়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT