চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোস্তাফিজ ম্যাজিকের পর সাকিবদের নাটকীয় জয়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:48 পূর্বাহ্ন 13, এপ্রিল 2018
in ক্রিকেট, স্পোর্টস
A A

আগের ম্যাচে শেষ ওভারে মোস্তাফিজ-ম্যাজিক পূর্ণতা পায়নি। এদিন ১৯তম ওভারেই ডাক পড়ে। ফিজ দলের খুব প্রয়োজনের মুহূর্তে এক রানের বিনিময়ে এনে দেন ডাবল উইকেট ওভার। কিন্তু শেষ ওভারে ১১ রানের ভরসা নিয়ে লড়াইটা মুম্বাইয়ে দিকে টেনে নিতে পারেননি বেন কাটিং। শেষ বলে এসে এক উইকেটের রোমাঞ্চকর জয় তুলে নিয়েছে সাকিবদের হায়দরাবাদই।

বৃহস্পতিবার রাজীব গান্ধী স্টেডিয়ামে শুরুতে ব্যাট করে নির্ধারিত ওভারে ৮ উইকেটে ১৪৭ রান তোলে মুম্বাই ইন্ডিয়ান্স। জবাবে শেষ বলে গড়ানো ম্যাচ জিতে নেয় সানরাইজার্স হায়দরাবাদ।

আইপিএলের এবারের আসরে নতুন দলে নাম লিখিয়ে প্রথমবার মুখোমুখি হয়েছিলেন সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। শুরুতে সাকিবদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ফিজদের ইন্ডিয়ান্সরা দেড়শ আগেই যখন থামে, মনে হচ্ছিল ম্যাচ বুঝি সহজই হতে যাচ্ছে! বলে ম্যাজিক দেখিয়ে মোস্তাফিজ, বুমরাহ ও ২০ বছর বয়সী লেগস্পিনার মায়াঙ্ক মার্কান্দে সেই ম্যাচ জমিয়ে তোলেন।

রান তাড়ায় নেমে হৃদ্ধিমান শাহা (২২) ও শেখর ধাওয়ান (২৮ বলে ৪৫) ৬.৫ ওভারে ৬২ রানের ঝড়ো শুরু আনেন। পরে দ্রুত ফিরে যান উইলিয়ামসন ৬, মনিষ পান্ডে ১১, সাকিব এক চারে ১২ বলে ১২ এবং ইউসুফ পাঠান ১৪ রানে। একপাশে আগলে ছিলেন কেবল দীপক হুদা।

শেষ তিন ওভারে ১৫ রান দরকার পড়ে হায়দরাবাদের। ১৮তম ওভারে এসে মাত্র ৩ রানে ২ উইকেট তুলে নেন বুমরাহ। আর ১৯তম ওভারে মাত্র এক রানেই দুই ব্যাটসম্যানকে সাজঘরের পথ দেখান মোস্তাফিজ।

ফিজ প্রথম বলে সিঙ্গেল দেন হুদাকে। চতুর্থ বলে ফিরতি ক্যাচ নিয়ে ফেরান ক্রুনালকে। শেষ বলে সন্দীপ শর্মাকে। দারুণ সেই প্রদর্শনীর পর শেষ ওভারে ১১ রান দরকার হয় সানরাইজার্সদের।

প্রথম বলেই হুদা ছক্কা হাঁকান কাটিংয়ের বলে। পরে এক ওয়াইড তিনটি সিঙ্গেলের বিনিময়ে দুদলের রানে সমতা আসে। তখন স্ট্যানলেক শেষ বলে চার মেরে ম্যাচই ছিনিয়ে নেন। একটি করে চার ছক্কায় ২৫ বলে ৩২ রানে অপরাজিত থাকেন হুদা। স্ট্যানলেক ৫ রানে অপরজিত।

তাতে বৃথাই যায় ইন্ডিয়ান্সদের দারুণ বোলিং। মোস্তাফিজ চার ওভারে ২৪ রানে ৩ উইকেট নিয়ে প্রত্যাশা মিটিয়েছেন। সমান ওভারে ২৩ রানে ৪ উইকেট নিয়ে সেরা মার্কান্দে। বুমরাহ ৩২ রানে ২ উইকেট নেন।

এর আগে সাকিবকে দিয়ে চার ওভারই বল করিয়েছেন হায়দরাবাদ অধিনায়ক কেন উইলিয়ামসন। এক উইকেট পেলেও তাতে ৩৪ রান খরচ করেছেন টাইগার অলরাউন্ডার।

সাকিব বল হাতে পান ইনিংসের সপ্তম ওভারে। সুরিয়াকুমার যাদবকে দিয়ে টানা ৪টি ডট বল খেলিয়ে ওই ওভারে মাত্র ১ রান দেন।

নবম ওভারে আবারও বোলিংয়ে ডাক পড়ে সাকিবের। ১৩ রান দিয়ে খানিকটা খরুচে হলেও পঞ্চম বলে কাজের কাজটা করেন বাংলাদেশের টি-টুয়েন্টি অধিনায়ক। ক্রুনাল পান্ডিয়াকে বানান উইলিয়ামসনের ক্যাচ।

ইনিংসের ১৪তম ওভারে আবারও বোলিংয়ে সাকিব। এ ওভারে খরচ করেছেন ১০ রান। আর ১৬তম ওভারে নিজের কোটা পূরণ করতে এসে ১০ রান দিয়ে শেষ টানেন।

কিপ্টে বোলিংয়ে হায়দরাবাদের ইনিংসে সেরা বোলার রশিদ খান। চার ওভারে ১ উইকেট পেলেও মাত্র ১৩ রান দিয়েছেন আফগান লেগস্পিনার। সমান ২টি করে উইকেট নিয়েছেন সন্দ্বীপ শর্মা, বেন স্টেনলেক ও সিদ্ধার্থ কাউল।

মুম্বাইয়ের সর্বোচ্চ ইনিংস এভিন লুইসের ২৯। ২৮ করে এসেছে যাদব ও পোলার্ডের ব্যাটে।

Tags: আইপিএল ২০১৮মোস্তাফিজলিড স্পোর্টসসাকিব
Previous Post

প্রশ্নবাণে নাস্তানাবুদ জাকারবার্গ, আমাদের সচেতনতা কতটা দরকার?

Next Post

চারুকলায় বর্ষবরণে মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি

Next Post

চারুকলায় বর্ষবরণে মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি

এশাকে হেনস্তাকারীদের শাস্তির দাবি করেছেন সাবেক ছাত্রলীগ নেতারা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT