আইপিএলে এবারের আসরের চতুর্থ ম্যাচে দিনটা ভালো যায়নি বাংলাদেশিদের মধ্যে একমাত্র আইপিএলে জায়গা পাওয়া মোস্তাফিজুর রহমানের। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ৪ ওভার হাত ঘুরিয়ে ৪৮ রান খরচ করলেও টানা তৃতীয় ম্যাচ উইকেট শূন্য থাকতে হয়েছে বামহাতি পেসারকে। মোস্তাফিজের বাজে দিনে তার দল দিল্লি ক্যাপিটাল হেরেছে ১৬ রানে।
মোস্তাফিজের খারাপ দিনে আগে ব্যাট চালিয়ে ৫ উইকেট খরচায় ১৮৯ রান তুলে বেঙ্গালুরু। জবাবে ৭ উইকেটে ১৭৩ এর বেশি তুলতে পারেনি দিল্লি।
ম্যাচের প্রথম ওভারেই মোস্তাফিজের হাতে বল তুলে দেন দিল্লি অধিনায়ক রিশভ পান্ট। প্রথম ওভারে খরচ করেন ৫ রান। এরপর পাওয়ার প্লের শেষ ওভারে দ্বিতীয় বার বল করতে এসে খরচ করেন ১০ রান।
এর পর ১৬ তম ওভারে দুই সেট ব্যাটসম্যান শাহবাজ খান ও দীনেশ কার্তিকের বিপক্ষে বল করতে এসে মাত্র ৫ রান খরচ করে প্রশংসিত হন ফিজ।
১৮ তম ওভারে ফিজের উপর তাণ্ডব চালায় কার্তিক। শেষ ওভারে দুই ছয় ও চার চারে ২৮ রান তুলেন কার্তিক পেয়ে যান বড় সংগ্রহের ভিত।
ফিজের খরচে বোলিংয়ের দিনে ৪ ওভারে ৪৬ রান দিয়েছেন কুলদ্বীপ যাদবও। শেষ পর্যন্ত ১৮৯ রানে থামে বেঙ্গালুরু। জবাবে ১৬ রানে হেরে ৫ ম্যাচে দুই জয়ে চার পয়েন্ট নিয়ে টেবিলের ৮ নাম্বারে অবস্থান দিল্লির।









