চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোস্তাফিজের জায়গায় তাসকিনকে নিয়ে শুরুতে বোলিং

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:46 পূর্বাহ্ন 30, মার্চ 2021
in ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেট খেলোয়াড় মাঠে উল্লাস করছে, দর্শকরা পেছনে দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নিউজিল্যান্ডে টানা তিন ওয়ানডেতে তামিম ইকবাল ও প্রথম টি-টুয়েন্টিতে মাহমুদউল্লাহ রিয়াদ টস হারার পর অবশেষে কয়েন ভাগ্য হেসেছে বাংলাদেশের দিকে। টাইগার অধিনায়ক টস জিতে শুরুতে বোলিং নিয়েছেন।

মঙ্গলবার নেপিয়ারে তিন টি-টুয়েন্টির সিরিজে দ্বিতীয়টিতে নিউজিল্যান্ডের বিপক্ষে একটি পরিবর্তন নিয়ে নেমেছে বাংলাদেশ। হ্যামিল্টনের একাদশ থেকে বাদ পড়েছেন বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান, ঢুকেছেন ডানহাতি পেসার তাসকিন আহমেদ।

গত ম্যাচে অভিষিক্ত ২৬ বছর বয়সী বাঁহাতি অর্থোডক্স স্পিনার নাসুম আহমেদ ভালো করার পুরস্কার পেয়েছেন। আরেক অভিষিক্ত ১৯ বছর বয়সী ৬ ফুট ৩ ইঞ্চি উচ্চতার বাঁহাতি পেসার শরিফুল ইসলাম নজর কাড়তে না পারলেও একাদশে টিকে গেছেন।

অভিজ্ঞ মুশফিকুর রহিম এ ম্যাচেও খেলতে পারছেন না কাঁধের চোটে। ওয়ানডে সিরিজ খেলে ফিরে আসা তামিম ইকবালের জায়গায় খেলছেন নাঈম শেখ। ব্যাটে রান না থাকা লিটন দাস ও সৌম্য সরকার টিকে গেছেন।

তিন ওয়ানডের সিরিজে বাজে ব্যাটিং-ফিল্ডিংয়ে হোয়াইটওয়াশ হওয়া সফরকারীরা নিউজিল্যান্ডের মাটিতে সব ফরম্যাট মিলিয়ে ৩০ ম্যাচ খেলে এখনও জয়হীন।

বাংলাদেশ একাদশ: লিটন দাস, নাঈম শেখ, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।

Tags: তাসকিননাসুমমোস্তাফিজলিড স্পোর্টসশরিফুল
Previous Post

সাবেক ব্যক্তিগত কর্মকর্তা শাহজাহানের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

Next Post

সৌদি আরবে বাংলাদেশি অভিবাসী হত্যায় সৌদি নাগরিকের মৃত্যুদণ্ড

Next Post
ন্যায়বিচারের জন্য গজল দণ্ডের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সৌদি আরবে বাংলাদেশি অভিবাসী হত্যায় সৌদি নাগরিকের মৃত্যুদণ্ড

জনপ্রিয় বাসে যাত্রীরা ভিড়, বাংলাদেশে গণপরিবহন. Channel i News - চ্যানেল আই নিউজ

গণপরিবহনের ভাড়া ৬০ শতাংশ বাড়িয়েছে সরকার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT