চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোস্তাফিজের আগুনঝরা বোলিংয়ে বিপর্যস্ত কলকাতা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:44 অপরাহ্ন 28, এপ্রিল 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশের মোস্তাফিজুর রহমান দুর্দান্ত বোলিং করে যাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পুরো ম্যাচে কিপটে বোলিং করেছেন মোস্তাফিজ। ৪ ওভারে ১৮ রান দিয়ে দলের সবচেয়ে কম খরুচে বোলার তিনিই। শেষ ওভারে ৩ উইকেট নিয়ে প্রথম ইনিংসে কলকাতাকে ১৪৬ রানের বেশি করতে দেননি বাংলাদেশের পেসার।

বৃহস্পতিবার আইপিএলের ৪১তম ম্যাচে দিল্লী ক্যাপটালসকে ১৪৭ রানের লক্ষ্য দেয় কলকাতা নাইট রাইডার্স।

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে শুরুতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন দিল্লী অধিনায়ক রিশভ পান্ট। অধিনায়কের সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করতে খুব বেশি সময় নেননি মোস্তাফিজ। প্রথম ওভারে মাত্র ২ রান দেন বাঁহাতি পেসার।

পরের ওভারে দারুণ এক ইনসুইংয়ে অ্যারন ফিঞ্চকে বোল্ড করেন চেতন সাকারিয়া। পঞ্চম ওভারে অক্ষরের বলে ক্যাচ হয়ে ফেরেন ভেঙ্কটেশ আইয়ার। পাওয়ার প্লে-র শেষ ওভারে আবারও বোলিংয়ে আসেন মোস্তাফিজ। উইকেট না পেলেও এ ওভারে মাত্র ৪ রান দেন কাটার মাস্টার

অষ্টম ওভারে ২ বলে ২ উইকেট নিয়ে কলকাতাকে ব্যাকফুটে ঠেলে দেন কুলদীপ। পরে ম্যাচের হাল ধরেন অধিনায়ক শ্রেয়াস আইয়ার ও নিতীশ রানা। ৪২ রান করে আইয়ার কুলদীপের বলে আউট হলেও আইপিএল ক্যারিয়ারের ১৬তম ফফটি তুলে নেন রানা।

১৮তম ওভারে বোলিংয়ে আসেন মোস্তাফিজ। ২ বাউন্ডারিতে এ ওভারে ১০ রান দেন কাটার মাস্টার। কোটা পূরণ করতে শেষ ওভারে আবারও বোলিংয়ে ফিজ। এবার করলেন আগুনঝরা বোলিং।

ওভারের দ্বিতীয় বলে রিংকুকে বানান পাওয়েলের ক্যাচ। ৩ চার ও ৪ ছয়ে ৫৭ রান করা নিতীশ রানাকে ফেরান ওভারের চতুর্থ বলে। পরের বলে দারুণ ইয়োর্কারে সাউদির উইকেট উপড়ে ফেলেন কাটার মাস্টার। ১৪৬ রানে ৯ উইকেট হারিয়ে ইনিংস শেষ করে কলকাতা।

Tags: কলকাতাকুলদীপদিল্লীমোস্তাফিজলিড স্পোর্টস
Previous Post

একযুগ পর গানে ফিরছেন জেমস

Next Post

ঈদে ১০০ সিনেমা হলে মুক্তি পাচ্ছে শাকিবের ‘বিদ্রোহী’

Next Post
শাকিব খান সিনেমা বিদ্রোহীর দৃশ্য, দর্শকদের মনোযোগ আকর্ষণ. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদে ১০০ সিনেমা হলে মুক্তি পাচ্ছে শাকিবের 'বিদ্রোহী'

তাসকিন ক্রিকেট খেলছেন, পেছনে অন্য খেলোয়াড় ও স্টেডিয়াম দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

এবার কন্যা সন্তানের বাবা হলেন তাসকিন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT