চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোস্তাফিজকে টপকে যা বললেন রানা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:30 অপরাহ্ন 04, জানুয়ারি 2020
in ক্রিকেট, স্পোর্টস
A A

সিলেট থেকে: বঙ্গবন্ধু বিপিএলে দেশের দুই বাঁহাতি পেসার মেহেদী হাসান রানা আর মোস্তাফিজুর রহমানের মধ্যে চলছে অন্যরকম এক লড়াই। সর্বোচ্চ উইকেট শিকারির ম্যাজিকাল চেয়ারে বসার লড়াইয়ে শেষ পর্যন্ত যে-ই বসুক; এই মুহূর্তে আসনটি রানার। শনিবার খুলনা টাইগার্সের তিন ব্যাটসম্যানকে সাজঘরে পাঠিয়ে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের এই পেসার টপকে গেছেন মোস্তাফিজকে।

এই দুই তরুণই বিপিএলের শুরু থেকেই করে যাচ্ছেন দারুণ বোলিং। ইনসেপ্টা রংপুর রেঞ্জার্সের মোস্তাফিজ শুক্রবার সিলেট থান্ডারের বিপক্ষে ২ উইকেট নিয়ে ছাড়িয়ে যান তার প্রিয়বন্ধু রানাকে। কিন্তু তার ২৪ ঘণ্টা না পেরোতেই ৩ উইকেট নিয়ে আবারও মোস্তাফিজকে পেছনে ফেললেন রানা।

মোস্তাফিজের চেয়ে দুই ম্যাচ কম খেলে ৮ ম্যাচে ১৭টি উইকেট নিয়েছেন রানা। আর ১০ ম্যাচে মোস্তাফিজের উইকেট ১৬টি।

সর্বোচ্চ উইকেট শিকারির ম্যাজিকাল চেয়ারে বসতে মধুর এই প্রতিযোগিতা বেশ উপভোগ করছেন রানা। তবে ম্যাচ খেলার সময় তার মাথায় থাকছে শুধুই দলের চাওয়া পূরণের বিষয়টি।

তিনি বললেন, ‘আসলে আমি উইকেট গুনছি না। একেকটা ম্যাচ ধরে কীভাবে ভালো করা যায়; সেটাই শুধু ভাবি। বোলিংয়ের সময় কয়টা উইকেট হলো, তা আমি মাথায় আনি না। তবে ব্যাপারটা উপভোগ করছি।’

বঙ্গবন্ধু বিপিএলে ধারবাহিকভাবে উইকেট নিয়ে প্রশংসিত হচ্ছেন মেহেদী হাসান রানা। ২২ গজে এই বাঁহাতির এমন সাফল্য তৈরি করছে উজ্জ্বল ভবিষ্যতের পথ। রানা নিজেও দেখছেন সেই ভবিষ্যত। এ জন্যই বললেন, ‘ম্যাচ বাই ম্যাচ যেহেতু উন্নতি করছি। ভালো বোলিং করছি। দেশের ক্রিকেটে ভালো ভবিষ্যত আছে বলে মনে করি।’

Tags: বঙ্গবন্ধু বিপিএলবিপিএল-২০১৯মেহেদী হাসান রানালিড স্পোর্টস
Previous Post

তিন জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

Next Post

শিক্ষা খাতে নতুন বছরে প্রত্যাশা

Next Post

শিক্ষা খাতে নতুন বছরে প্রত্যাশা

জনগণের আস্থা অর্জনে ছাত্রলীগকে ‘পথ’ দেখালেন প্রধানমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT