চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোসাদ্দেক জানেন, চাইলেই উপরে ব্যাট করা যাবে না

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:36 অপরাহ্ন 29, জুন 2019
in ক্রিকেট, স্পোর্টস
A A

বার্মিংহাম থেকে: ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনীর অধিনায়ক ছিলেন মোসাদ্দেক হোসেন সৈকত। দলকে চ্যাম্পিয়ন করানোর পেছনে ব্যাটে-বলে রেখেছেন অবদান। একটু নিচে ব্যাট করে দ্রুত রান তোলার কাজটা করেছেন দারুণভাবে। বল হাতে অন্তত ৫-৬ ওভার করেছেন নিয়মিত। পেয়েছেন সাফল্যও।

জাতীয় দলে ফেরার পরও একই ভূমিকায় এ ব্যাটিং অলরাউন্ডার। আয়ারল্যান্ড সিরিজ থেকেই অর্পিত দায়িত্বের সঙ্গে নিজেকে বেশ মানিয়ে নিয়েছেন।

একসময় সলিড ব্যাটসম্যান হিসেবেই পরিচিত ছিলেন মোসাদ্দেক। বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেটে এ তরুণের রেকর্ড তিনটি ডাবল সেঞ্চুরি টপঅর্ডারে ব্যাট করেই। আরও বয়সভিত্তিক দলে ছিলেন নির্ভরতার প্রতীক। করতেন তিন-চারে ব্যাটিং।

জাতীয় দলে সাত নম্বরে ব্যাটিং করলেও সুযোগ কাজে লাগাচ্ছেন দারুণভাবে। টেস্টের পর ওয়ানডেতেও প্রমাণ করে ফেলেছেন। প্রতিভার ছাপ রেখে যাওয়া মোসাদ্দেক বিশ্বকাপের পর ভাববেন ব্যাটিং অর্ডার কীভাবে উপরে তোলা যায়। জানালেন, সে অনুযায়ী প্রস্তুত করবেন নিজেকে।

‘সবসময় উপরেই ব্যাট করে আসছি এইজ লেভেল থেকে। আমার মনে হয় বাংলাদেশ দলে আমারও উপরে যারা ব্যাট করছেন তাদের আমার চেয়ে সক্ষমতা বেশি, আমি সেটা উপলব্ধি করি। তাদের রেকর্ড অনেক ভালো। চাইলেও ওই জায়গাটা পাব না। পরে আমি এটা নিয়ে কাজ করবো উপরে ব্যাটিয়ের জন্য তৈরি হব।’

বাংলাদেশ দলে বর্তমান ভূমিকা রাখতে প্রিমিয়ার লিগ থেকেই নিজেকে তৈরি করেছেন বলে জানালেন মোসাদ্দেক। ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২৭ বলে ৫২ রান করে ম্যাচটা যেভাবে ফিনিশ করেছেন সেটি নাকি প্রস্তুতিরই অংশ।

‘জাতীয় দলে আসার আগে প্রিমিয়ার লিগে প্রস্তুতি নিচ্ছিলাম সহজাত খেলাটাই খেলব। মানসিকভাবে ওভাবেই চেষ্টা করেছি। বাড়তি কিছু করছি না। আয়ার‌ল্যান্ড ও এখানে আসা পর্যন্ত ভাবনা ছিল যেখানেই সুযোগ পাব ভালো কিছু করার চেষ্টা করব। আমি যা পারি তাই-ই করার চেষ্টা করছি। ভারতের বিপক্ষেও সে চেষ্টা করব।’

মঙ্গলবার এজবাস্টন ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশ-ভারত লড়াই। তার আগে রোববার এখানে ভারত খেলবে ইংল্যান্ডের বিপক্ষে। সেই ম্যাচে ভারত জিতলে সেমিফাইনালের রোডম্যাপে লাভ বাংলাদেশের। এই ম্যাচে তাই মোসাদ্দেক সমর্থন দিচ্ছেন ভারতকেই, ‘আসলে ব্যাপারটা স্বার্থপরের মতো হয়ে যায়। যে দলের জয়ে আমাদের লাভ হয় তাকেই সমর্থন করব।’

মঙ্গলবার মহাযুদ্ধে নামার আগে প্রতিপক্ষ দলকে সমর্থন দিতে হচ্ছে বাংলাদেশকে। অবশ্য সেটি কেবল পয়েন্ট টেবিলের কারণে।

Tags: বিশ্বকাপ-২০১৯বিশ্বকাপে বাংলাদেশ
Previous Post

দুইশো কোটির পথে শহীদের ‘কবীর সিং’

Next Post

সঞ্চয়পত্রে ১০ শতাংশ কর বহাল রেখে অর্থবিল পাস

Next Post

সঞ্চয়পত্রে ১০ শতাংশ কর বহাল রেখে অর্থবিল পাস

হাতাহাতিতে জড়িয়ে গেল আফগান-পাকিস্তান সমর্থকরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT