চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোসাদ্দেকের কিপটে বোলিংয়ে সাকিবদের অভাবনীয় জয়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:13 অপরাহ্ন 09, জানুয়ারি 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার মোসাদ্দেকের কিপটে বোলিংয়ে সাকিবের দল জয় লাভ করে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘরোয়া ওয়ানডে টুর্নামেন্ট ইনডিপেনডেন্স কাপের শুরুর দিনই নাটকীয় এক ম্যাচ মঞ্চস্থ হলো সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। ওয়ালটন মধ্যাঞ্চল ১৭৭ রানের সামান্য পুঁজি নিয়ে ২২ রানের ব্যবধানে হারিয়েছে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলকে।

১০ ওভারে মাত্র ১৩ রান দিয়ে এক উইকেট শিকারে জয়ের নায়ক মোসাদ্দেক হোসেন সৈকত। দুই বাঁহাতি স্পিনার সাকিব আল হাসান ও হাসান মুরাদও করেছেন দারুণ বোলিং। সাকিব ১০ ওভারে ২৪ রানে ও মুরাদ ২৮ রানে নেন দুটি করে উইকেট। সৌম্য সরকারও নেন দুই উইকেট। ২ ওভারে দেন মাত্র ৪ রান।

একটি উইকেট নিয়েছেন আবু হায়দার রনি। রান আটকে আশরাফুল-আফিফদের দলকে চাপে রাখেন মোসাদ্দেক। মধ্যাঞ্চলের অধিনায়ক ১০ ওভারের মধ্যে চারটি ছিল মেডেন ওভার। তার বোলিংয়ে ডট বলের সংখ্যা আরেকটু ‍হলে অর্ধশতক (৪৮) ছুঁয়ে ফেলত।

অভাবনীয় বোলিং প্রদর্শনীতে ১৭ বল আগেই ১৫৫ রানে গুটিয়ে যায় পূর্বাঞ্চল। রনি তালুকদার ৩৮, ইরফান শুক্কুর ৩১ নাদিফ চৌধুরী ২৮ ও অধিনায়ক ইমরুল কায়েস করেন ২৫ রান। বেশ কয়েকজন সেট হলেও ইনিংস আর বড় করতে পারেননি।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে ব্যাটে রান পেয়েছেন সাকিব আল হাসান। অনেকদিন পর খেলায় ফিরে রান তুলেছেন কিছুটা ধীরগতিতে। পূর্বাঞ্চলের বিপক্ষে মধ্যাঞ্চলের হয়ে খেলতে নামা সাকিব ৫৮ বলে করেছেন ৩৫ রান। স্ট্রাইকরেট ৬০.৩৪। বাঁহাতির ইনিংসে চারের মার দুটি। আউট হয়েছেন বাঁহাতি স্পিনার তানভির ইসলামের বলে।

দলটির আরও দুই ব্যাটার ত্রিশোর্ধ্ব রানের ইনিংস খেলেছেন। তারা বল নষ্ট করেননি তেমন। ওপেনিংয়ে নামা মিজানুর রহমান ৪০ বলে ৩৬ ও পাঁচে নামা মোহাম্মদ মিঠুন ৩৭ বলে ৩৭ রান করে যান।

সাকিব চার নম্বরে ব্যাট করতে নেমেছিলেন। ৪৩.২ ওভারে ১৭৭ রানে গুটিয়ে যায় দলটি। পেসার রুবেল হোসেন ও রেজাউর রহমান রাজা নেন তিনটি করে উইকেট। তানভির ইসলাম দুটি, আলাউদ্দিন বাবু ও নাঈম হাসান নেন একটি করে উইকেট।

Tags: বিসিএলমোসাদ্দেকলিড স্পোর্টসসাকিব
Previous Post

করোনাক্রান্ত হয়ে হাসপাতালে ‘কাটাপ্পা’

Next Post

‘নৌকার বিপক্ষে গিয়ে শামীম ওসমান প্রধানমন্ত্রীর বিরুদ্ধেই অবস্থান নিয়েছেন’

Next Post
শামীম ওসমানের সমর্থকদের সঙ্গে নারীর মুখোমুখি পরিস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

'নৌকার বিপক্ষে গিয়ে শামীম ওসমান প্রধানমন্ত্রীর বিরুদ্ধেই অবস্থান নিয়েছেন'

বাবুল আক্তার এর ছবি, sunglasses পরা, বাংলাদেশি ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

এবার নিজের করা মামলায় গ্রেপ্তার বাবুল আক্তার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT