চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোশাররফ করিমের সঙ্গে ‘যমজ ১৫’ নাটকে ফারিয়া শাহরিন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:34 অপরাহ্ন 31, মার্চ 2022
in বিনোদন
A A
ফারিয়া শাহরিন সুন্দর পোশাক পরে স্টাইলিশ পোজ দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মোশাররফ করিমের অসংখ্য জনপ্রিয় নাটকের মধ্যে অন্যতম হচ্ছে ‘যমজ’। প্রায় ৯ বছর ধরে প্রতি বছর ২ ঈদে নাটকটির সিক্যুয়াল প্রচার হয়। দেখতে দেখতে ‘যমজ ১৫’-তে পোঁছাচ্ছে। এবছর ঈদ উপলক্ষে নির্মিত হতে যাওয়া সিরিজে থাকছেন ফারিয়া শাহরিন।

এর আগে মোশাররফ করিমের সঙ্গে সুমন আনোয়ারের পরিচালনায় ‘সাদা মানুষ’ নাটকে অভিনয় করে অভিনেত্রী হিসেবে প্রশংসা পেয়েছিলেন লাক্সতারকা ফারিয়া শাহরিন। গেল বছর জুনে নাটকটি প্রচার হয়েছিল। পরে দর্শকের হাজার হাজার প্রশংসা সূচক মন্তব্য ফারিয়াকে আনন্দের বন্যায় ভাসিয়েছিল।

তখন থেকে এ অভিনেত্রীর ইচ্ছে ছিল, আবার মোশাররফ করিমের সঙ্গে কাজ করবেন। কিন্তু ব্যাটে-বলে হচ্ছিল না।

চ্যানেল আই অনলাইনকে ফারিয়া বলেন, সাদা মানুষের পর অনেকদিন ধরে মোশাররফ ভাইয়ের সাথে কাজ করা কথা থাকলেও দুজনের সময় মিলছিল না। অবশেষে বড় আয়োজনে ‘যমজ ১৫’-তে একসঙ্গে কাজ হচ্ছে। এতে আমি ভীষণ খুশী।

এবারই প্রথম ‘যমজ’ সিরিজের নাটকে অভিনয় করতে যাচ্ছেন ফারিয়া শাহরিন। তবে আগে থেকে দর্শক হিসেবে তিনি এ নাটকটির কয়েকটি সিরিজ দেখে মুগ্ধ হয়েছেন বলে জানালেন।

ফারিয়া শাহরিন বলেন, মোশাররফ ভাই একসঙ্গে খুবই চমৎকারভাবে তিন চরিত্রে অভিনয় করেন দেখে মুগ্ধ হই। বাবা ও দুই ছেলের চরিত্রে তার দুই ধরণের অভিনয় একেবারে আউটস্টান্ডিং। আমার মনে হয়, এক নাটকের একসঙ্গে তিনটি চরিত্র করা কঠিন।

‘যমজ ১৫’-এর শুটিং করবেন এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহে। নাটকটি একটি টিভিতে প্রচার হবে ঈদুল ফিতরে, পরে পাওয়া যাবে ইউটিউবেও।

এর বাইরে জনপ্রিয় নির্মাতা সাগর জাহানের পরিচালনায় আরেকটি নাটকে কাজ করছেন ফারিয়া শাহরিন। পাশাপাশি কাজল আরেফিন অমির পরিচালনায় বর্তমানে দেশের সবচেয়ে আলোচিত ধারাবাহিক নাটক ব্যাচেলর পয়েন্ট সিজন ফোর-এ অভিনয় করছেন ফারিয়া শাহরিন।

Tags: ফারিয়া শাহরিনমোশাররফ করিমযমজলিড বিনোদন
Previous Post

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দেয়া যাবে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা

Next Post

এলগারের ফিফটি, বাংলাদেশের হতাশার সেশন

Next Post
বাংলাদেশি ক্রিকেটার এলগার ফিফটি করে দলের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

এলগারের ফিফটি, বাংলাদেশের হতাশার সেশন

ঢাকায় ডায়রিয়ার প্রকোপ বাড়ছে, হাসপাতালে রোগীদের ভিড়।. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীতে ডায়রিয়ার প্রকোপ বাড়ছেই

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT