চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোবাইল ব্যাংকিং: বাড়ছে লেনদেন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:59 অপরাহ্ন 11, নভেম্বর 2020
in - সেমি লিড, অর্থনীতি
A A
মোবাইল ব্যাংকিং Mobile Banking Bangladesh

ফাইল ছবি

করোনভাইরাসে আক্রান্তের ভয়ে ব্যাংকে গিয়ে লেনদেন করার আগ্রহ অনেকটা কমে গেছে গ্রাহকের। এ কারণে মোবাইল ব্যাংকিংকে লেনদেনের সহজ মাধ্যম হিসেবে বেছে নিচ্ছেন তারা। ফলে এই মাধ্যমে গ্রাহকসংখ্যা ও লেনদেনের পরিমাণ বেড়েই চলছে।

বাংলাদেশ ব্যাংকের মোবাইল আর্থিক সেবার (এমএফএস) হালনাগাদ পরিসংখ্যানের তথ্যমতে, গত সেপ্টেম্বর মাসে মোবাইল ব্যাংকিংয়ে লেনদেন হয়েছে ৪৯ হাজার ১২১ কোটি ২৫ লাখ টাকা। অর্থাৎ দৈনিক গড়ে লেনদেন হয়েছে ১ হাজার ৬৩৭ কোটি ৩৭ হাজার টাকা। এক মাস আগেও দৈনিক লেনদেনের পরিমাণ ছিল ১ হাজার ৩৩৬ কোটি টাকা।

তবে এ পরিসংখ্যানে ডাক বিভাগের ‘নগদ’ এর তথ্য নেই।

সংশ্লিষ্টরা বলেন, যেকোনো সময় শহর কিংবা গ্রামে সর্বত্রই টাকা পাঠানোর সুবিধার কারণে মোবাইল ব্যাংকিং সেবায় বৈপ্লবিক পরিবর্তন এসেছে। করোনার কারণে বিকাশ, রকেট, শিওর ক্যাশ ও নগদের মতো মোবাইলে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানের ওপর মানুষের নির্ভরশীলতা বেড়ে গেছে।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা নাম না প্রকাশ করার শর্তে বলেন, দিন দিন জনপ্রিয়তা বাড়ছে মোবাইল ব্যাংকিংয়ে। এর প্রসারতা আরো বাড়বে। ছোট গ্রাহকেরা এখন আর ব্যাংকে লেনদেন করে না।

মোবাইল ব্যাংকিংয়ে শুধু লেনদেন নয়, যুক্ত হচ্ছে অনেক নতুন নতুন সেবাও। বিদ্যুৎ, গ্যাস, পানির বিল পরিশোধ, কেনাকাটার বিল পরিশোধ, বেতন-ভাতা প্রদান, বিদেশ থেকে টাকা পাঠানোসহ বিভিন্ন ক্ষেত্রে মোবাইল ব্যাংকিংয়ের সেবা দেয়া হচ্ছে। ব্যাংক থেকে মোবাইলে ও মোবাইল থেকে ব্যাংকেও লেনদেন করা যাচ্ছে। ফলে প্রতিদিনই মোবাইল ব্যাংকিংয়ে গ্রাহক সংখ্যা এবং লেনদেনের পরিমাণ বাড়ছে।

বাংলাদেশ ব্যাংকের এমএফএসের তথ্য অনুযায়ী, বর্তমানে মোবাইল ব্যাংকিং সেবা দিচ্ছে ১৬টি ব্যাংক। সেপ্টেম্বর পর্যন্ত মোবাইল ব্যাংকিংয়ে নিবন্ধিত গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে ৯ কোটি ৪৮ জন, যা মোট জনগোষ্ঠীর অর্ধেকেরও বেশি। গ্রাহক সংখ্যার সঙ্গে সক্রিয় গ্রাহক সংখ্যাও বেড়েছে। এই মাসে এমএফএস সক্রিয় গ্রাহক গত মাসের চেয়ে ১ দশমিক ১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪ কোটি ১০ লাখ ৩৫ জন। আর এজেন্টের সংখ্যা দাঁড়িয়েছে ১০ লাখ ১৭ হাজার ৫৫ জনে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরে এমএফএসে রেমিট্যান্স সংগ্রহ বেড়েছে ৫ শতাংশ। এ সময় রেমিট্যান্স এসেছে ১১০ কোটি ১০ লাখ টাকা। ব্যক্তি হিসাব থেকে ব্যক্তি হিসাবে অর্থ স্থানান্তর হয়েছে ১৪ হাজার ৮৫৭ কোটি টাকা। বিভিন্ন প্রতিষ্ঠানের বেতন-ভাতা বিতরণ ৮৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯৫৫ কোটি টাকায়। বিভিন্ন সেবার বিল পরিশোধ করা হয়েছে ৯৩৭ কোটি টাকা। কেনাকাটার বিল পরিশোধ করা হয়েছে ১ হাজার ২৯২ কোটি টাকা।

তবে এই সেবায় উচ্চ হারে চার্জ নেয়ার কারণে মানুষের মধ্যে অসন্তোষ রয়েছে। বিশেষ করে ক্যাশ আউট বা নগদ উত্তোলনে প্রতি হাজারে ১৮ থেকে ২০ টাকা কেটে নেয়া হয়। এ ছাড়া মোবাইল ব্যাংকিং হিসাব থেকে ব্যাংকে টাকা স্থানান্তরের চার্জ নিয়েও রয়েছে অসন্তোষ। এ দুটির একটির চার্জ কমানো এবং অন্যটি সম্পূর্ণ ফ্রি করার দাবি জানিয়েছেন গ্রাহকেরা।

মতিঝিলে বিকাশে গ্রামে টাকা পাঠানোর সময় কথা হয় রহমান মিয়া নামের একজন গ্রাহকের সঙ্গে। তিনি বলেন, ১০ হাজার টাকা পাঠালে ২শ টাকা চার্জ দিতে হয়। অথচ ব্যাংকে ১ লাখ টাকা পাঠালেও কোনো চার্জ দিতে হয় না। এই চার্জ কমানোর দাবি জানাচ্ছি।

বর্তমানে বিকাশের এজেন্ট থেকে নগদ উত্তোলনে প্রতি হাজারে চার্জ ১৮ টাকা ৫০ পয়সা। বিভিন্ন ইউটিলিটি বিল প্রদানে ৫ থেকে ৩০ টাকা পর্যন্ত চার্জ দিতে হয়। এ ছাড়া বিকাশ থেকে ব্যাংকে টাকা স্থানান্তরে প্রতি হাজারে ২০ টাকা কাটা হয়।

ডাচ্-বাংলা ব্যাংকের রকেট সেবায় এজেন্ট থেকে টাকা উত্তোলনে প্রতি হাজারে ১৮ টাকা খরচ হচ্ছে। আর রকেট হিসাব থেকে ব্যাংকের হিসাবে টাকা পাঠানোর খরচও হাজারে ৯ টাকা। তবে এত দিন ডাক বিভাগের সেবা নগদের টাকা উত্তোলনে প্রথম ১ হাজারে অ্যাপের মাধ্যমে ১৭ টাকা ৫০ পয়সা এবং ইউএসএসডিতে (আনস্ট্রাকচার্ড সাপ্লিমেন্টারি সার্ভিস ডাটা) ১৮ টাকা ৫০ পয়সা খরচ হতো। এখন থেকে প্রতি হাজারে ১১ টাকা ৪৯ পয়সা এবং ইউএসএসডিতে ১৪ টাকা ৯৪ পয়সা কাটা হবে। আগে অ্যাপের মাধ্যমে ২ হাজার ১০০ টাকার বেশি তুললে প্রতি হাজারে ১১ টাকা ৪৯ পয়সা এবং ইউএসএসডিতে ১৪ টাকা ৯৪ পয়সা কাটা হতো।

তবে নগদ-ই টাকা পাঠানোর জন্য কোনো চার্জ কাটে না। নগদ থেকে ব্যাংক হিসাবে এবং ব্যাংক হিসাব থেকে নগদে টাকা আনতেও কোনো খরচ নেই। এ ছাড়া নগদের মাধ্যমে বিভিন্ন ইউটিলিটি বিল দিতেও কোনো চার্জ লাগে না।

২০১০ সালে মোবাইল ব্যাংকিং কার্যক্রম চালু করে বাংলাদেশ ব্যাংক। ২০১১ সালের ৩১ মার্চ বেসরকারি খাতের ডাচ-বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং সেবা চালুর মধ্য দিয়ে এই সেবার যাত্রা শুরু হয়। এর পর ব্র্যাক ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে মোবাইল ব্যাংকিং সেবা চালু করে বিকাশ।

Tags: নগদবাংলাদেশ ব্যাংকবিকাশমোবাইল ব্যাংকিং
Previous Post

শনাক্তের হার কমলো, মৃত্যু ১৯

Next Post

‘নগদ’-এ দেওয়া যাবে গাজীপুর সিটি করপোরেশনের সব বিল

Next Post
গাজীপুর সিটি করপোরেশনের বিলের জন্য চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে চার ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

‘নগদ’-এ দেওয়া যাবে গাজীপুর সিটি করপোরেশনের সব বিল

Happy couple with newborn baby in a cozy home setting. Channel i News - চ্যানেল আই নিউজ

দিনক্ষণ ঠিক না করে বিয়ের প্রস্তুতি নিচ্ছেন জ্যাসিন্ডা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT