চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোবাইল ব্যাংকিংয়ে দৈনিক লেনদেন ৬৯০ কোটি টাকা: অর্থমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:19 অপরাহ্ন 11, মার্চ 2017
in অর্থনীতি
A A
অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ২০১৬ সালের অক্টোবরের মাসিক প্রতিবেদন অনুযায়ী মোবাইল ব্যাংকিংয়ে দৈনিক ৬৯০ কোটি টাকার লেনদেন হচ্ছে।
তিনি আজ সংসদে সরকারি দলের সদস্য এম আবদুল লতিফের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বাংলাদেশ ব্যাংক এ সেবার বর্তমান সার্ভিস চার্জ কমানোর লক্ষ্যে ইতোমধ্যে সংশ্লিষ্ট ব্যাংকসমূহ এবং মোবাইল নেটওয়ার্ক অপারেটরদের সঙ্গে একাধিকবার সভা করেছে এবং ওই প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

মুহিত বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলে বসবাসরত বিশাল জনগোষ্ঠী প্রথাগত ব্যাংকিং সেবার আওতা অত্যন্ত সীমিত বলে এ বিপুল জনগোষ্ঠীকে ব্যাংকিং সেবার আওতায় আনার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ২০১০ সাল থেকে ব্যাংক-লেড মডেল অনুসরণকরতঃ ব্যাংকসমূহকে মোবাইল ব্যাংকিং সেবা প্রদানের অনুমোদন প্রদানের উদ্যোগ গ্রহণ করে।
তিনি বলেন, এরই ধারাবাহিকতায় মোবাইল ব্যাংকিং ব্যবস্থায় ব্যাংকসমূহকে শাখার পরিবর্তে এজেন্ট নিয়োগ করে আর্থিক সেবা প্রদান করার প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

মন্ত্রী বলেন, গ্রাহক পর্যায়ে ব্যয়ের বিষয়টির সাথে এজেন্টের সহজলভ্যতা এবং স্বল্প সময়ের বিষয়টি বিবেচনা করলে তা গ্রাহকের জন্য সুবিধাজনক প্রতীয়মান হয়।
অর্থমন্ত্রী বলেন, প্রচলিত ব্যাংকিং সেবা গ্রহণের জন্য নিকটবর্তী শাখায় যাওয়া আসার খরচ এবং সময় ব্যয়ের বিপরীতে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে তুলনামূলক কম খরচে গ্রাহকের নিকট ব্যাংকিং সেবা পৌঁছে দেয়ার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

মুহিত বলেন, প্রতিযোগিতামূলক বাজার সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক মোবাইল ব্যাংকিংয়ের জন্য নতুন নীতিমালা প্রণয়নের কাজ করছে যা বাস্তবায়নের মাধ্যমে ভবিষ্যতে এ সেবা আরও কম খরচে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া সম্ভব হবে।

Tags: অর্থমন্ত্রী
Previous Post

২৫ মার্চ আন্তর্জাতিকভাবেও পালিত হোক গণহত্যা দিবস

Next Post

‘কান নিয়েছে চিলে’র জেরে ঢাবি শিক্ষার্থীদের অবরোধ-ভাঙচুর

Next Post

'কান নিয়েছে চিলে'র জেরে ঢাবি শিক্ষার্থীদের অবরোধ-ভাঙচুর

একাত্তরে হামলার আশংকায় আমরা বারবার বাসা বদল করছিলাম: প্রধানমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT