চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বল্প সময়ে মোবাইল ব্যাংকিংয়ে ভারতের চেয়ে বেশি সফল বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:52 অপরাহ্ন 09, ডিসেম্বর 2017
in অর্থনীতি, তথ্যপ্রযুক্তি
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

মোবাইল ব্যাংকিং খাতে বাংলাদেশ উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। ২০১১ সালে চালুর পর থেকে মাত্র তিন বছরে দেশের মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টের পরিমাণ ৭০ লাখ ছাড়িয়েছিল। সে বিচারে প্রতিবেশী দেশ ভারতে মোবাইল ব্যাংকিং সেবা চালুর সময় ও সফলতার সঙ্গে তুলনা করলে বাংলাদেশের সফলতা অনেক বেশি বলে জানিয়েছেন শিওর ক্যাশের প্রধান নির্বাহী কর্মকর্তা সাহাদাত খান।

ডিজিটাল ওয়ার্ল্ডের চতুর্থ দিনে আয়োজিত ‘দ্য প্রসপেক্ট অ্যান্ড চ্যালেঞ্জেস অব ডিজিটাল কারেন্সি ইন বাংলাদেশ’ শীর্ষক এক সেমিনারে কিনোট স্পিকারের বক্তব‌্যে এ তথ্য জানিয়েছেন তিনি।

সাহাদাত খান বলেন: দেশে প্রযুক্তির দ্রুত প্রসার ঘটছে। বিকাশ, ইউক্যাশ, শিউরক্যাশ, রকেট, মাইক্যাশ এসব মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে দেশে প্রতিদিন প্রায় এক হাজার কোটি টাকা লেনদেন হচ্ছে।

এ সময় তিনি জানান, মোবাইল ব্যাংকিংয়ে বাংলাদেশ সারাবিশ্বেই বেশ সমাদৃত হয়েছে এবং সুনাম অর্জন করেছে।

তিনি আরও বলেন: আমাদের প্রতিবেশী দেশ ভারত গত সাত বছরে মোবাইলে অর্থ লেনদেন সেবা চালু করে যতটা সফলতা অর্জন করেছে , বাংলাদেশ  তার চেয়ে কম সময়ে বেশি সফলতা পেয়েছে।

ইসলামী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর তাহের আহমেদ চৌধুরী বলেন: আগে দেশে বিটকয়েনের পেমেন্ট ব্যবস্থা বেশি পরিচিত না থাকলেও প্রযুক্তিনির্ভর বিভিন্ন ব্যাংকিং সেবার উন্নতির ফলে এখন আলোচনায় চলে এসেছে।

এ সময় তিনি জানান, গতকালও যে বিটকয়েনের বিনিময় মূল্য ১৩ হাজার ডলার ছিল, তা আজ ১৬ হাজার ডলার।

সিটিও ফোরামের প্রেসিডেন্ট তপন কান্তি সরকারের সঞ্চালনায় সেমিনারে আরও উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের প্রধান প্রযুক্তি কর্মকর্তা শ্যামল বি দাশ, সাউথ ইস্ট ব্যাংকের অতিরিক্ত নির্বাহী পরিচালক এস এম মাইনউদ্দিন চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে  সুর চৌধুরী, ডাচ বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবুল কাসেম প্রমুখ।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, মোবাইল ব্যাংকিংয়ের নিবন্ধিত গ্রাহক সংখ্যা ৫ কোটি ৭৭ লাখ। দেশের ৭ লাখ ৭৩ হাজার এজেন্টের মাধ্যমে এসব হিসাবধারী লেনদেন করছেন।

Tags: ডিজিটাল ওয়ার্ল্ডডিজিটাল ওয়ার্ল্ড ২০১৭ডিজিটাল কারেন্সিবিটকয়েনমোবাইল ব্যাংকিং
Previous Post

গাজীপুর থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত যানজট

Next Post

স্টোকসের পর মাতাল কাণ্ডে আরেক ‘বেন’

Next Post
ইংল্যান্ড ক্রিকেটার স্টোকসের সঙ্গে কোচের আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

স্টোকসের পর মাতাল কাণ্ডে আরেক ‘বেন’

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

কিউই প্রতিরোধের মাঝে উইন্ডিজের ঘুরে দাঁড়ানোর চেষ্টা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT