চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোবাইল থেকেই মহাসড়কে নজর ট্রাফিক বিভাগের

নাসিমুল শুভ by নাসিমুল শুভ
10:19 পূর্বাহ্ন 09, জুলাই 2015
in তথ্যপ্রযুক্তি
A A

পর্যাপ্ত ট্রাফিক পুলিশ এবং সঠিক মনিটরিংয়ের অভাবে যানজটে নাকাল যেখানে খোদ রাজধানীবাসী, সেখানে গাজীপুরের ট্রাফিক ব্যবস্থায় ইন্টারনেট প্রোটোকল ক্যামরা সিস্টেম বা আইপি ক্যামেরা প্রযুক্তি দেখাচ্ছে নতুন আশার আলো। অফিসে বসেই আইপি ক্যামেরার মাধ্যমে জেলা সংলগ্ন মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নজর রাখছেন গাজীপুর পুলিশের ট্রাফিক বিভাগের সদস্যরা। এমনকি নিজেদের স্মার্ট মোবাইল দিয়েই মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে যান চলাচল ও সার্বিক গতিবিধির ওপর নজর রাখছেন তারা।

প্রাথমিকভাবে টাঙ্গাইল পুলিশের ট্রাফিক বিভাগ পরীক্ষামূলকভাবে আইপি ভিত্তিক ট্রাফিক মনিটরিং ব্যবস্থা শুরু করেন। তবে  মহাসড়কে সর্বপ্রথম পূর্ণাঙ্গভাবে আইপি ভিত্তিক মনিটরিং শুরু করে গাজীপুর পুলিশের ট্রাফিক বিভাগ। পুরো ব্যবস্থাটি ঢাকার পুলিশ হেডকোয়ার্টার থেকে তদারক করা হয়। পুলিশ হেডকোয়ার্টারের ইকুইপমেন্ট অ্যান্ড অপারেশন টিম আইপি ক্যামেরাগুলোর কারিগরি দিক দেখাশোনা করে এবং তাদের ইন্টারনেট সংযোগ দিচ্ছে একটি বেসরকারি মোবাইল নেটওয়ার্ক প্রতিষ্ঠান।

গাজীপুরের সিনিয়র সহকারি পুলিশ সুপার (ট্রাফিক বিভাগ) সাখাওয়াত হোসেন আইপি মনিটরিং ব্যবস্থা সম্পর্কে চ্যানেল আই অনলাইনকে জানান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের বর্তমান কমিশনার আসাদুজজ্জামান মিয়া হাইওয়ে পুলিশের ডিআইজি থাকাকালে কুমিল্লা মহাসড়কে সীমিত পরিসরে আইপি নজরদারি শুরু হয়।

তবে প্রথমবারের মতো ১৭ টি ক্যামেরা নিয়ে পূর্ণাঙ্গভাবে আইপি-মনিটরিং শুরু করে গাজীপুর ট্রাফিক বিভাগ। ব্যস্ত এলাকা গাজীপুরের টঙ্গি স্টেশন রোড, চন্দ্রা, গাজীপুর চৌরাস্তা এবং স্থানীয় একটি ফিলিং স্টেশন সংলগ্ন পয়েন্টগুলোতে লাগানো ক্যামেরা দিয়ে কম লোকবল দিয়েও ট্রাফিক মনিটরিংয়ের কাজ করতে তেমন সমস্যা হচ্ছে না। তবে কাজ শুরুর পর প্রায় এক বছর পার হতে না হতেই সংকটে পড়েছে সম্ভাবনার এই প্রকল্পটি। কতৃপক্ষের উদাসীনতা এবং প্রচুর ইন্টারনেট বিল পরিশোধ করতে হচ্ছে বলে প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত সংশ্লিষ্টরা।

Previous Post

জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স পরীক্ষার ফর্ম পূরনের সময় বৃদ্ধি

Next Post

রোববারের মধ্যে স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন দেয়ার নির্দেশ

Next Post

রোববারের মধ্যে স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন দেয়ার নির্দেশ

সুস্থ হয়ে বাসায় ফিরেছেন নায়করাজ রাজ্জাক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT