চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোদির সফরের আগে খালেদা-হাসিনা আলোচনার আশা

চকোর মালিথা by চকোর মালিথা
3:14 পূর্বাহ্ন 29, মে 2015
in রাজনীতি
A A

নরেন্দ্র মোদির সফরের সময় ভারতের সঙ্গে স্বার্থ সংশ্লিষ্ট বিষয় সমাধান করার আগে খালেদা জিয়ার সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলোচনা করবেন বলে আশা করে বিএনপি। মোদির প্রশংসা করে দলের নেতারা বলেছেন বিএনপি কখনোই ভারত বিরোধী দল নয়।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকে আগেই আনুষ্ঠানিকভাবে স্বাগত জানিয়েছে বিএনপি। পরে বিএনপি চেয়ারপার্সনের পক্ষ থেকেও মোদিকে বাংলাদেশে স্বাগত জানানো হয়।

বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৪তম মৃত্যুবার্ষিকীর কর্মসূচির যৌথসভা শেষে সংবাদ সম্মেলনের বেশীরভাগ অংশই ছিল মোদির বাংলাদেশ সফর নিয়ে।

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন বলেন, আমি আশা করবো প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেগম খালেদা জিয়ার সাথে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনায় বসবেন। এবং বাংলাদেশ-ভারতের অনিষ্পন্ন বিষয়গুলো কিভাবে সমাধান হবে সেসব বিষয়ে সরকারের অন্যান্য পররাষ্ট্র মন্ত্রী এবং অন্যান্যরা বিএনপির বিশেষজ্ঞদের সাথেও আলোচনায় বসতে পারেন।

ভারত ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করেন বিএনপি’র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক। বলেন, বিএনপি কখনো ভারত বিরোধিতা করেনি, করছে না, করবে না। আমাদের দলের এজেন্ডা ভারতবিরোধিতা নয় বরং বাংলাদেশের উন্নয়ন।

আগের মতোই খালেদা জিয়ার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর বৈঠকের বিষয়ে কিছু বলেননি বিএনপি নেতারা।

Tags: মোদির বাংলাদেশ সফর
Previous Post

দুটি পোশাক কারখানাকে নিরাপদ ঘোষণা

Next Post

‘খালেদা জিয়া মানুষ পোড়ানোর রাজনীতি শুরু করেছিলেন’

Next Post

'খালেদা জিয়া মানুষ পোড়ানোর রাজনীতি শুরু করেছিলেন'

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল শনিবার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT