চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নরেন্দ্র মোদির জন্মদিনে ৭০০ ফুট কেক!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:09 অপরাহ্ন 17, সেপ্টেম্বর 2019
in - সেমি লিড, অদ্ভুতুড়ে, আন্তর্জাতিক
A A

সংখ্যাতত্ত্বে ‘সাত’ এর একটি আলাদা গুরুত্ব আছে। সাতকে সৌভাগ্যের সংখ্যা হিসেবে বিবেচনা করা হয়ে থাকে সেই আদি কাল থেকে। এবার সেই সৌভাগ্যের ধারা প্রয়োগ করা হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনে।

আজ ৬৯ বছরে পা দিয়েছেন ‘মোদি জি’। এ নিয়ে ভক্ত সমর্থকদের উৎসাহের কমতি হবার কথা নয়। তবে এর মাঝে একটা উদ্যোগকে তো বেশ ব্যতিক্রমই বলতে হয়।

মোদির জন্মদিনে কাটা হচ্ছে ৭ হাজার কেজি ওজনের কেক। আর তার উচ্চতাও হবে ৭’শ ফুট। তবে আরও চমকপ্রদ তথ্য হলো কেকটি কাটবেন শহরের ৭০০ সৎ ব্যক্তি।

ভারতের জনপ্রিয় সুরত বেকারি প্রতিবছরের মতো এবারও এমনই দুর্দান্ত আয়োজন করছে মোদির জন্মদিনকে ঘিরে।

১৭ সেপ্টেম্বর দিনটিকে আরও স্মরণীয় করে রাখতে অতুল বেকারি একটু ভিন্ন উদ্যোগ নিয়েছে। তারা পুষ্টিহীনতায় ভোগা ৩৭০টি স্কুলের ১২ হাজার আদিবাসী শিশুকে খাবারের প্যাকেট বিতরণ করারও ঘোষণা দিয়েছে।

এছাড়াও মোদিকে বেকারির পক্ষ থেকে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রদানকারী ৩৭০ ধারা বাতিল করার সিদ্ধান্তের জন্য ধন্যবাদ জানানো হয়েছে।

অতুল বেকারির মালিক ভিন্ন আঙ্গিকে উদযাপন বিষয়ে বলেন, আমরা অপুষ্টির বিরুদ্ধে লড়াই করার প্রতিশ্রুতি প্রদর্শন করে শিশুদের খাবারে পর্যাপ্ত ভিটামিন রাখার চেষ্টা করেছি।

বেকারির পক্ষ থেকে আরও জানানো হয়, আজকের দিনকে সামনে রেখে ৭০০ ফুটের কেকটি সরসানা কনভেনশন সেন্টারে তৈরি করা হয়েছে। এটি বিশ্বের বৃহত্তম কেকের জন্য বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছে এবং দুর্নীতিমুক্ত ভারতের জন্যও একটি মাইলফলক।

Tags: ৬৯ তম জন্মদিননরেন্দ্র মোদিভারতের প্রধানমন্ত্রী মোদি
Previous Post

‘সালমান শাহ জন্মোৎসব’ উদ্বোধন করবেন শাকিব খান

Next Post

বানসালির ছবিতে মোদি!

Next Post

বানসালির ছবিতে মোদি!

অস্ট্রেলিয়া থেকে অ্যাশেজ এনে দেবেন আর্চার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT