চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোদিকে বছরে কয়েকবার পাঞ্জাবী উপহার দেন মমতা, শেখ হাসিনা পাঠান মিষ্টি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:01 অপরাহ্ন 24, এপ্রিল 2019
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এখনও বছরে তিন চার বার উপহার পাঠান বলে জানিয়েছেন মোদি। বাংলাদেশের প্রধানমন্ত্রী তাকে বিভিন্নসময় মিষ্টি পাঠান বলেও মোদি জানিয়েছেন।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভিতে অভিনেতা অক্ষয় কুমারকে দেয়া এক সাক্ষাৎকারে মোদি বলেন, মানুষ শুনে হয়ত কিছুটা অবাক হবেন, কিন্তু শুধু নির্বাচনের সময় দেখে না। মমতা দিদি আমাকে প্রতিবছর তিন-চার বার পাঞ্জাবী পাঠান।

মোদি এবং অক্ষয়ের এই আলাপচারিতা বুধবার প্রকাশিত হয়। ঠিক একদিন আগেই তৃতীয় দফার ভোট শেষ হয়েছে। শুধু তাই নয় যখন এই বক্তব্য প্রচারিত হচ্ছে তার কয়েক ঘণ্টা পরেই এ রাজ্যে প্রধানমন্ত্রীর দু’দুটি নির্বাচনী জনসভা রয়েছে।

মোদি আরও জানিয়েছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তাকে বিভিন্ন ধরনের মিষ্টি পাঠান। এটা জানতে পেরে মমতা দিদিও আমাকে মিষ্টি পাঠাতে শুরু করেন।

মমতা সম্পর্কে এই বক্তব্য যেদিন প্রকাশিত হয় তার একদিন আগে আসানসোলে মোদি বলেন, দেশের সর্বোচ্চ পদ নিলামের জন্য নয়, যা সারদা বা নারদের টাকা দিয়ে কেনা যাবে। এক মুঠো আসন নিয়ে প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন আমাদের দিদি। প্রধানমন্ত্রী পদের নিলাম হলে, কংগ্রেস এবং দিদি দুর্নীতি করে যা পেয়েছেন তা কাজে লাগাবে।

আলোচনায় গুলাম নবি আজাদের প্রসঙ্গে মোদি বলেন, আমরা খুব ভাল বন্ধু। একসঙ্গে খাওয়া দাওয়াও সারি আমরা। গুজরাটের মুখ্যমন্ত্রী থাকার সময় চা খেতে খেতে দুজনে নানা বিষয় আলোচনা করতাম। লোকজন অবাক হয়ে ভাবতো, আমার মতো আরএসএসের লোক আর আজাদের বন্ধুত্ব হল কী করে?

আলাপচারিতা নিয়ে প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রী মোদি বলেন, ‘অক্ষয়, রাজনীতি এবং নির্বাচন বাদ দিয়ে অন্য আর সমস্ত কিছু নিয়ে আপনার সঙ্গে কথা বলতে খুব ভালো লাগলো।

এই বিষয়ে টুইটের পাশাপাশি একটি ভিডিও পোস্ট করেছেন অক্ষয় কুমার। তাতে আলোচনা কিছুটা অংশ তুলে ধরেছেন তিনি।

Tags: উপহারভারতের প্রধানমন্ত্রীমমতা বন্দ্যোপাধ্যায়
Previous Post

‘সঠিক সময়ে ক্লিক করেছে অস্ট্রেলিয়া’

Next Post

তারেকের বন্ধু মামুনের ৭ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকা জরিমানা

Next Post

তারেকের বন্ধু মামুনের ৭ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকা জরিমানা

ফিলিপাইনে আন্তর্জাতিক নৃত্য উৎসবে বাংলাদেশের ‘তুরঙ্গমী’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT