চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোটরসাইকেল চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত ১

শাহ আলম শাহী by শাহ আলম শাহী
4:52 অপরাহ্ন 10, ফেব্রুয়ারি 2022
in জনপদ, দিনাজপুর
A A
নিহত ব্যক্তির ছবি, মোটরসাইকেল চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত. Channel i News - চ্যানেল আই নিউজ

দিনাজপুরে মোটরসাইকেল চুরির অভিযোগে গণপিটুনিতে বাটুল (৪০) নামে একজনের মৃত্যু হয়েছে।

গণপিটুনির শিকার বাটুল চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল ১০টায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।

বুধবার সন্ধ্যায় সদর উপজেলার রামডুবি নতুন বাজার এলাকায় মোটরসাইকেল চুরি করে নিয়ে পালানোর সময় উত্তেজিত জনতা রবিউল ইসলাম বাটুলকে আটক করে গণপিটুনি দেয়। পরে পুলিশ তাকে উদ্ধার করে মুমূর্ষ অবস্থায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়।

নিহত রবিউল ইসলাম ওরফে বাটুল (৪০) খানসামা উপজেলার ভান্ডারদহ গ্রামের বকুলতলা পাড়ার আবদুল কাদেরের ছেলে।

এলাকাবাসী ও পুলিশ সুত্র জানায় , বুধবার সন্ধ্যায় নতুন বাজার এলাকায় মোটরসাইকেল চুরি করে পালানোর সময় স্থানীয় লোকজন রবিউল ইসলামকে ধাওয়া দেন। চাকার বাজার এলাকায় তিনি মোটরসাইকেল থেকে পড়ে যান। সেখানে উত্তেজিত জনতা তাকে পিটুনি দেয়। রবিউল গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলে আজ তার মৃত্যু হয়।

দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার মোজাফফর হোসেন জানান, রাত নয়টায় গুরুতর আহত অবস্থায় চাকার বাজার থেকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পরিবারের স্বজনদের ডাকা হয়েছে।

তিনি আরও জানান, রবিউল ইসলাম বাটুলের বিরুদ্ধে কোতোয়ালিসহ বিভিন্ন থানায় মাদক, চুরি, ছিনতাইসহ ৩৪টিরও বেশি মামলা রয়েছে।

Tags: গণপিটুনিতে নিহতচুরির অভিযোগচোর
Previous Post

নিলামে ইভ্যালির ৭ গাড়ির দাম ২ কোটি ৯০ লাখ

Next Post

টাঙ্গাইলে ফারুক হত্যা মামলায় সাবেক মেয়র মুক্তির জামিন

Next Post
ফারুক হত্যা মামলায় সাবেক মেয়র মুক্তির জামিনের জন্য আদালত উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলে ফারুক হত্যা মামলায় সাবেক মেয়র মুক্তির জামিন

বাংলাদেশে করোনার কারণে মানুষের স্বাস্থ্যবিধি মানা ও ভিড় নিয়ন্ত্রণের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনায় একদিনে আবারও ৪০ পেরোল মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT