চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেয়ে হত্যার মামলা করে ‘আত্মহত্যা’ বলা বাবার বিরুদ্ধে মামলার নির্দেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:07 অপরাহ্ন 22, ডিসেম্বর 2020
in - সেমি লিড, আদালত
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

মেয়েকে হত্যার ঘটনায় মেয়ের জামাইয়ের বিরুদ্ধে মামলা করে পরবর্তীকালে মেয়ের বাবা বলেছেন তার মেয়ে আত্মহত্যা করেছে, তাই মেয়ের জামাইয়ের অব্যাহতিতে তার আপত্তি নেই।

এমন বাস্তবতায় মামলার আসামিকে জামিন দিয়ে মামলার বাদী তথা মেয়ের বাবার বিরুদ্ধেই মামলার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

ঘটনার বিবরণ থেকে জানা যায়: ২০১৮ সালের ৩১ ডিসেম্বর ঝালকাঠির মেয়ে সাথী আক্তারকে তার স্বামী পটুয়াখালীর মোহাম্মদ কাউসার গাজী হত্যা করেছেন বলে মামলা করে সাথীর বাবা জলিল দুয়ারী। এরপর আসামি কাউসার গাজীকে গ্রেপ্তার করে পুলিশ। পরবর্তীকালে কাউসারকে কারাগারে পাঠান আদালত। পরে এই মামলায় সাথীর পাঁচ বছর বয়সী মেয়ে ফারিয়া আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে বলেন, ‘আম্মুকে আব্বু লাঠি দিয়ে মাথায় এবং দাদা শরীরে আঘাত করে মেরে ছাগলের রশি দিয়ে ফাঁসিতে ঝুলিয়ে রাখে।’ অন্যদিকে, ময়না তদন্ত রিপোর্টে আঘাতের ফলে সাথীর মৃত্যুর বিষয়টি উঠে আসে।

একপর্যায়ে এই মামলায় নিম্ন আদালতে জামিন আবেদন করে আসামি মোহাম্মদ কাউসার গাজী। সেই সাথে জামিন আবেদনে মামলার বাদি তথা সাথীর বাবার বক্তব্য সম্বলিত একটি এফিডেভিড যুক্ত করা হয়। সে এফিডেভিডে সাথীর বাবা বলেন, ‘আমার মেয়ে সাথী আক্তারের দুটি সন্তান রয়েছে। আমার মেয়ে সাথী আক্তার তার জামাইকে ভুল বুঝে তার সাথে রাগান্বিত হয়ে ২০১৮ সালের ৩১ ডিসেম্বর স্বেচ্ছায় স্বজ্ঞানে অন্যর দ্বারা প্ররোচিত না হয়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। ওই আত্মহত্যায় আমার মেয়ের জামাই ও তার বাবা- মা জড়িত নয়। কিন্তু কিছু কুচক্রী লোকের দ্বারা পরে প্রভাবিত হয়ে তাদের বিরুদ্ধে আমি মামলা করি। আমার মেয়ে জামাই দুটি নাবালক সন্তানের পিতা। তাই ওদের ভবিষ্যতের জন্য এই মামলাটি পরিচালনা করার আবিশ্যকতা নাই। তাই এই মামলা থেকে আসামিকে অব্যাহতি দিলে আমার কোন আপত্তি নাই।’ সাথীর বাবার বক্তব্য সম্বলিত এফিডেভিড দেখে জামিন আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো. বদরুজ্জামানের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ আসামি মোহাম্মদ কাউসার গাজীকে জামিন দেন। তবে মামলায় বাদী তথা মেয়ের বাবা জলিল দুয়ারী বিরুদ্ধে দণ্ডবিধির ২১১ ধারায় মামলা করতে পটুয়াখালী সদর থানার ওসির প্রতি নির্দেশ দেওয়া হয়। আদালতে আসামিপক্ষে যুক্ত ছিলেন অ্যাডভোকেট আসাদ মিয়া। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো: বশির উল্লাহ।

Tags: আত্মহত্যামামলাহত্যাহাইকোর্ট
Previous Post

ঠাকুরগাঁও সীমান্তে বাংলাদেশির মরদেহ উদ্ধার

Next Post

গণতন্ত্র আছে বলেই বিএনপি যা খুশি বলতে পারছে: কাদের

Next Post
বিএনপি নেতার ভিডিও কনফারেন্সে অংশগ্রহণ, বাংলার রাজনীতি আলোচনায়. Channel i News - চ্যানেল আই নিউজ

গণতন্ত্র আছে বলেই বিএনপি যা খুশি বলতে পারছে: কাদের

পাকিস্তানের ব্যাটসম্যান রিজওয়ান ক্রিকেট খেলছেন মাঠে. Channel i News - চ্যানেল আই নিউজ

রিজওয়ানের ব্যাটে হোয়াইটওয়াশ এড়ালো পাকিস্তান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT