চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেয়ের জন্যই অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করেন না অভিষেক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:43 অপরাহ্ন 28, জুন 2020
in বিনোদন
A A
অভিষেক ও তার মেয়ে ফুটবল ম্যাচে আনন্দিত. Channel i News - চ্যানেল আই নিউজ

সিনেমাতে খুব একটা নিয়মিত দেখা যায় না বলিউড অভিনেতা অভিষেক বচ্চনকে। এমনকি দেখা গেলেও বর্তমান সময়ে চরিত্রের ক্ষেত্রেও খানিকটা পরিবর্তন এনেছেন তিনি। কিন্তু কেন হঠাৎ এই পরিবর্তন? সম্প্রতি এক সাক্ষাতকারে সেই কারণ জানালেন অভিষেক।

সাক্ষাৎকারে অভিষেক জানিয়েছেন, মূলত মেয়ের জন্যই তিনি সিনেমার চরিত্রে পরিবর্তন এনেছেন। এমনকি মেয়ের জন্য একটি প্রতিজ্ঞা করেছেন অভিষেক, আর তা হলো কখনোই সিনেমায় আর অন্তরঙ্গ দৃশ্য করবেন না তিনি।

অভিষেক জানান, কিছু নির্দিষ্ট সিনেমা ও দৃশ্য আমি কখনোই করতে স্বস্তিবোধ করি না। আমি এমন কিছু করব না, যা দেখে আমার মেয়ে অস্বস্তিবোধ করবে এবং তার মনে প্রশ্ন জাগবে, ‘এগুলো কী হচ্ছে?’

তিনি আরও জানান, ‘আমি রোমান্টিক দৃশ্যগুলোর সময় খুবই অস্বস্তিবোধ করি। কোনো অন্তরঙ্গ দৃশ্যে স্বস্তিবোধ করি না। আমার মনে হয়, তার চেয়ে না করাই ভালো। সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার আগেই পরিচালককে বলে দেই, কোনো অন্তরঙ্গ দৃশ্য থাকলে আমি তা করব না, সুতরাং সিদ্ধান্ত আপনার।’

এই শর্তের কারণে অভিষেকের অনেক সিনেমা হাতছাড়া হয়েছে উল্লেখ করে তিনি জানান, ‘আমার কোনো অনুশোচনা নেই। কারণ আমার কিছু ক্রিয়েটিভ দর্শন ছিল, অন্যদিকে প্রযোজক-পরিচালকদেরও কিছু চিন্তাভাবনা থাকে, তারা সমঝোতা করতে চায়নি এবং আমিও সিদ্ধান্তের প্রতি পুরো শ্রদ্ধাশীল ছিলাম।’

Tags: অভিষেক বচ্চনআরাধ্যবলিউডলিড বিনোদন
Previous Post

নাটোরের এমপি রত্না আহমেদের বাড়িতে চুরি

Next Post

করোনাভাইরাস: দেশে ২৪ ঘণ্টায় ৪৩ জনের মৃত্যু, শনাক্ত ৩৮০৯

Next Post
বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক নার্সিনা সুলতানা সংবাদ সম্মেলনে. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: দেশে ২৪ ঘণ্টায় ৪৩ জনের মৃত্যু, শনাক্ত ৩৮০৯

স্টাইলিশ যুবক ক্যাপ, সানগ্লাস ও গেঞ্জি পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

'১ থেকে ৩ লাখ মানুষ প্রেক্ষাগৃহে গেলেই ছবি সুপারহিট হয়'

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT