চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেয়ের ক্ষোভের মুখেও আশাবাদী মির্জা ফখরুলের স্ত্রী

চকোর মালিথা by চকোর মালিথা
9:41 পূর্বাহ্ন 05, নভেম্বর 2015
in রাজনীতি
A A

“আমার সাহসী, একাকী যুদ্ধ করে যাওয়া আব্বু যেন সুস্থ থাকে, খুশি থাকে। বিচারহীনতার এই দেশে আমিও বিচার চাই না।” অসুস্থ বাবাকে কারাগারে পাঠানোয় সামাজিক মাধ্যম ফেসবুকে এভাবেই আবেগ-হতাশার মিশ্র অনুভূতি প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রবাসী কন্যা শামারুহ মির্জা।

বাবাকে অন্যায়ভাবে আটকে রাখার অভিযোগ তুলে ফেসবুকে শামারুহ লিখেছেন, “… ৬ মাস জেল খেটে আব্বু বের হয়ে আমেরিকা যায় চিকিৎসার জন্য। দেশে এর ভাল চিকিৎসা নেই। আব্বুর বয়স ৬৮। আর ব্লকটা ডেলিকেট জায়গায় বলে সার্জারি করতে রাজি হলো না ডাক্তার। আব্বুকে আমি মানা করলাম দেশে যেতে। নাহ, আমার লজ্জা নেই স্বীকার করতে। আমি তাকে নিষেধ করেছি দেশে যেতে। কারণ আমি দেখেছি কি অমানুষিক যুদ্ধ করেছে আমার আম্মু।…

আব্বু ফিরে গেল। ফিরে গিয়ে আব্বু দেখল তার বন্ধুর একমাত্র ছেলের নিজ অফিসে খুন হয়ে যাওয়া। আব্বু আজ আবার জেলে। কোন অপরাধ না করে।

‘কিপ ইউর মোরালস হাই’… জেলে যাওয়ার আগে এই কথাটাই বলে গেল আব্বু আজ। আব্বুর জন্য কেনা জিয়া হায়দারের বইগুলো পাঠাবো কাল। আমার সাহসী একাকী যুদ্ধ করে যাওয়া আব্বু যেন সুস্থ থাকে, খুশি থাকে। বিচারহীনতার এই দেশে আমিও বিচার চাই না।”

অভিমান ভরা এই স্ট্যাটাসের সূত্র ধরেই মির্জা ফখরুলের পরিবার কী ভাবছে জানতে তার স্ত্রী রাহাত আরা বেগমের সঙ্গে চ্যানেল আই অনলাইন কথা বললে তিনি জানান,” শুধুমাত্র বিরোধী রাজনীতির জেরে অসুস্থ বাবাকে জেলে পাঠানো হলে যেকোনো সন্তানের জন্যই মেনে তা নেয়া কঠিন। মেয়ের অভিমানটা আসলে সেটা নিয়ে। অভিমানে বিচার না চাওয়ার কথা বললেও আমরা বিশ্বাস করি সুবিচার পাবো “।

মির্জা ফখরুল সম্পর্কে তার স্ত্রী বলেন,“ তিনি একজন নির্ভেজাল মানুষ, রাজনীতিও করেছেন সহজ-সরল ভাবে। অথচ শুধুমাত্র বিরোধী রাজনীতির কারণে তাকে অসুস্থ অবস্থাতেও কারাগারে পাঠানো হয়েছে। ৬৮ বছর বয়স্ক মানুষটির হার্টে সমস্যা, ব্লক ধরা পড়েছে। এতোই গুরুতর যে বিদেশে চিকিৎসকরাও অস্ত্রপোচার করতে দ্বিধা করে আসছে। এবার তার জামিন আবেদন বাতিল করে কারাগারে নেয়ার সময়ও তিনি আমাকে বললেন, তার খারাপ লাগছে”।

দেশের বিচার বিভাগের প্রতি আস্থা আছে জানিয়ে ফখরুলের স্ত্রী বলেন,“ তার বিরুদ্ধে গুরুতর অপরাধের সুনির্দিষ্ট সামনের শুনানিতে অসুস্থতার বিষয়টি বিবেচনায় নিয়ে তাকে জামিন দেয়া হবে এই আশায় আছি”।

নাশকতার তিন মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। এর আগেরদিন তার জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন খারিজ করে দেন আপিল বিভাগ এবং নিম্ন আদালতে আত্মসমর্পণের আদেশ দেন। মঙ্গলবার বেলা ৩টার দিকে ঢাকার সিএমএম আদালতে আত্মসমর্পণ করেন তিনি। ঢাকা মহানগর হাকিম মারুফ হোসেনের আদালতে জামিন আবেদনের ওপর শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে গত ১৩ জুলাই শারীরিক অবস্থা বিবেচনা করে হাইকোর্টের দেওয়া জামিন ছয় সপ্তাহের জন্য বহাল রাখেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। পরে দু’দফায় তার জামিনের মেয়াদ বাড়ানো হয়।

Tags: বিএনপি-ফখরুলমির্জা ফখরুলমির্জা ফখরুল ইসলাম আলমগীর
Previous Post

বাংলাদেশে ডাচ বিনিয়োগের আহবান প্রধানমন্ত্রীর

Next Post

আগামী দুই বছরে ইউরোপে শরণার্থী হবে ৩০ লাখ

Next Post

আগামী দুই বছরে ইউরোপে শরণার্থী হবে ৩০ লাখ

প্রিয় দীপন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT