চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেয়েদের জাতীয় লিগে আবারও চ্যাম্পিয়ন সিলেট

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:24 অপরাহ্ন 12, মার্চ 2019
in ক্রিকেট, স্পোর্টস
A A
টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন সিলেট

টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন সিলেট

মেয়েদের জাতীয় ক্রিকেট লিগে শ্রেষ্ঠত্ব ধরে রাখল সিলেট বিভাগ। কক্সবাজারে চট্টগ্রাম বিভাগকে ২ উইকেটে হারিয়ে এক ম্যাচ হাতে রেখে চ্যাম্পিয়ন হয়েছে জাহানারা, হ্যাপি, সুমনাদের নিয়ে গড়া দলটি। শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে বুধবার ঢাকা ও রংপুরের মাঝে লড়াইয়ে যারা জিতবে তারা হবে দশম জাতীয় লিগের রানার্সআপ। দুটি দলেরই পয়েন্ট সমান ৮।

চট্টগ্রামকে হারিয়ে ১২ পয়েন্ট নিয়ে শিরোপা নিজেদের করে নেয় সিলেট। সাত ম্যাচের মধ্যে তারা হার দেখে মাত্র একটিতে।

ময়মনসিংহ ৮, রাজশাহী ৪ পয়েন্ট নিয়ে লিগ শেষ করেছে। সব ম্যাচে হেরে টেবিলের তলানীতে চট্টগ্রাম। খুলনা ও বরিশালের সমান ৬ পয়েন্ট। বুধবার লিগের শেষ দিনে মুখোমুখি হবে তারা।

মঙ্গলবার শেখ কামাল স্টেডিয়ামে চট্টগ্রামকে ১৪২ রানে অলআউট করে ২ উইকেট ও ১৪ বল হাতে রেখে জয় তুলে নেয় সিলেট। বল হাতে ৪ উইকেট নেয়ার পর দলের বিপদের সময় ২৫ রানের ইনিংস খেলে এ জয়ে দারুণ ভূমিকা রাখেন জাহানারা আলম। অলরাউন্ড নৈপুণ্যে পান ম্যাচসেরার পুরস্কার।

এছাড়া শায়লা শারমিন ২১, মোনতাহা খাতুন ২০ ও মুর্শিদা খাতুন হ্যাপি করেন ১৪ রান। ১৪৩ রানের ছোট লক্ষ্য ৪৭.৪ ওভারে টপকায় সিলেট।

টস হেরে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরুর পরও ৯ বল আগেই ১৪২-এ গুটিয়ে যায় চট্টগ্রাম। ২৮ রানের ব্যবধানে শেষ ৮ উইকেট হারায় তারা। তিনে নামা সোবহানা মোস্তারি ৫৯ রান করে সাজঘরে ফিরতেই একের পর উইকেট হারাতে থাকে চট্টগ্রাম।

দুই ওপেনার ফারজানা আক্তার লিসা ২৪ ও সাথী রানী করেন ১০ রান। শুরুর তিন ব্যাটার ছাড়া দুই অঙ্কে পৌঁছাতে পারেনি কেউ। জাহানারা চারটি, শায়লা তিনটি, মুর্শিদা নাজনীন দুটি ও সানজিদা জান্নাত নেন উইকেট উইকেট।

জাতীয় লিগের গত আসর হয়েছিল টি-টুয়েন্টি সংস্করণে। গত বছর বাংলাদেশের মেয়েরা টি-টুয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়ায় প্রস্তুতি হিসেবে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে টুর্নামেন্টের আদলে মাঠে গড়ায় খেলা। শিরোপা জয়ে একচেটিয়া আধিপত্য দেখানো খুলনাকে পেছনে ফেলে শিরোপা জেতে সিলেট। যদিও সিলেটের গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের অনেকেই খুলনা বিভাগের।

Tags: চ্যাম্পিয়ন সিলেটলিড স্পোর্টস
Previous Post

পা হারানো রাসেলকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে নির্দেশ

Next Post

রকিবুল ঝলকে আবারো জিতল মোহামেডান

Next Post
ফাইল ছবি

রকিবুল ঝলকে আবারো জিতল মোহামেডান

টাঙ্গাইলে ৩ ভুয়া ডিবি আটক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT