চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেয়েদের আইপিএলে জাহানারার খরুচে বোলিং

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:58 অপরাহ্ন 09, মে 2019
in ক্রিকেট, স্পোর্টস
A A
ভারতীয় লিগে বাংলাদেশের জাহানারা

ভারতীয় লিগে বাংলাদেশের জাহানারা

প্রথম ম্যাচে জায়গা পাননি একাদশে। অপেক্ষা ফুরাল এক ম্যাচ পরই। মেয়েদের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিজের অভিষেকে মাথায় সবুজ কাপড় বেধে নামলেন জাহানারা আলম। এ পেসারের দল ভেলোসিটি পেল আগে বোলিং। দ্বিতীয় ওভারেই হাতে তুলে দেয়া হল বল। তবে সক্ষমতার ছাপ ফেলতে পারেননি টাইগ্রেস পেসার। সুপারনোভাসের বিপক্ষে চার ওভারে দিয়েছেন ৩৪ রান। পাননি কোনো উইকেট।

জয়পুরের মানসিং স্টেডিয়ামে বৃহস্পতিবার রাতের ম্যাচে টস হেরে আগে ব্যাট করে সুপারনোভাস ৩ উইকেট হারিয়ে ‍তুলেছে ১৪২ রান। আর এ ম্যাচ দিয়েই বাংলাদেশের প্রথম নারী ক্রিকেটার হিসেবে ফ্র্যাঞ্চাইজি লিগে অভিষেক হল জাহানারার।

বাংলাদেশ থেকে এরআগে রুমানা আহমেদ ও খাদিজা-তুল-কুবরা অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে একটি দলের সঙ্গে অনুশীলনের সুযোগ পেয়েছিলেন। তবে সেটি ছিল আইসিসির একটি কর্মসূচির আওতায়। ম্যাচ খেলার সুযোগ হয়নি তাদের।

মেয়েদের টি-টুয়েন্টি চ্যালেঞ্জ কাপ গত বছর থেকে শুরু করেছে ভারত। সেবার ছিল দুটি দল নিয়ে একটি প্রদর্শনী ম্যাচের মতো। এবার হচ্ছে তিন দল নিয়ে পূর্ণাঙ্গ টুর্নামেন্ট। ভবিষ্যতে দল বাড়ানোর চিন্তা করছে আয়োজকরা। আসরটি মেয়েদের আইপিএলের রূপ নেয়া কেবল সময়ের ব্যাপার।

আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে বাংলাদেশের জার্সিতে ৫ উইকেট নেয়ার প্রথম কীর্তি গড়েন জাহানারা। এখন পর্যন্ত টি-টুয়েন্টিতে ৩৯ উইকেট আর ওয়ানডেতে ৩০ উইকেট নিয়েছেন এ পেসার। উজ্বল পরিসংখ্যান আর গতির মেলবন্ধন তাকে নিয়ে গেছে বড় মঞ্চে।

Tags: জাহানারা আলমলিড স্পোর্টস
Previous Post

কক্সবাজারে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবলীগ নেতা নিহত

Next Post

ঋণখেলাপী হওয়ার জন্য তদবির

Next Post

ঋণখেলাপী হওয়ার জন্য তদবির

খুনি ও অর্থ পাচারকারীদের অবশ্যই শাস্তি হবে: প্রধানমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT