চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেয়েকে নিয়ে নতুন বইয়ের মোড়ক উন্মোচনে মিথিলা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:17 অপরাহ্ন 05, মার্চ 2022
in বিনোদন
A A
মিথিলা ও তার মেয়ে বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

গেল বছরের বইমেলায় প্রকাশিত হয়েছিলো অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার ভ্রমণবিষয়ক ‘আইরা আর মায়ের অভিযান’ সিরিজের বই তানজানিয়ার দ্বীপে’। এ বছর এই সিরিজের নতুন বই নিয়ে মেলায় মিথিলা ও আইরা।

এবারের বইমেলায় প্রকাশিত হয়েছে ‘আইরা আর মায়ের অভিযান’ সিরিজের নতুন বই ‘আফ্রিকায় সিংহের খোঁজে’। শনিবার (৫ মার্চ) দুপুরে বইমেলার শিশু চত্বরে আনুষ্ঠানিকভাবে বইটির মোড়ক উন্মোচন করেন মিথিলা ও মেয়ে আইরা।

সিরিজের আগের বইটির মতোই ‘আফ্রিকায় সিংহের খোঁজে’ বইটি শিশুতোষ গ্রন্থের ব্র্যান্ড গুফি থেকে প্রকাশ পেয়েছে। এই সিরিজের পাঁচটি বই লেখার জন্য প্রকাশনা সংস্থা গুফির মূল প্রতিষ্ঠান লাইট অফ হোপের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন মিথিলা।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে মিথিলা বলেন, কাজের সুবাদে মেয়েকে নিয়ে আফ্রিকার বিভিন্ন দেশে ঘুরে বেড়াতে হয়েছে আমাকে। সেই অ্যাডভেঞ্চারের অভিজ্ঞতাগুলো নিয়েই লেখা আমার এই সিরিজের দ্বিতীয় বই ‘আফ্রিকায় সিংহের খোঁজে’। বইটি ৫ থেকে ৮ বছরের শিশুরা পড়ে মজা পাবেন। এর চেয়ে ছোট শিশুদের বাবা-মা পড়ে শোনাতে পারেন।

‘আফ্রিকায় সিংহের খোঁজে’ বইমেলার পাশাপাশি টগুমগু, গুফিবুকস ও রকমারির অনলাইন শপ থেকেও সংগ্রহ করা যাচ্ছে। বইটির প্রচ্ছদ এঁকেছেন মহাইমেনুল রাকিব নিটল।

Tags: আইরাএকুশে বইমেলাবইবইমেলামিথিলামেয়েলিড বিনোদন
Previous Post

মুশফিকের ‘১০০’

Next Post

১০০ গুণীজনকে সম্মাননা দেবে ঢাবি অ্যালামনাই

Next Post
ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগো ও ক্যাম্পাসের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

১০০ গুণীজনকে সম্মাননা দেবে ঢাবি অ্যালামনাই

সালমানের আঁকা ছবি দেখছেন ভক্তরা, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

সালমানের আঁকা ছবি দেখতে পারবেন ভক্তরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT