চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেয়েকে নিয়ে জন্মদিনের কেক কাটলেন তিশা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:02 পূর্বাহ্ন 20, ফেব্রুয়ারি 2022
in বিনোদন
A A
তিশা নিজের মেয়ের জন্য শুভেচ্ছা বার্তা লিখে জন্মদিনের শুভকামনা জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ছোট পর্দা ও বড় পর্দার প্রিয় মুখ নুসরাত ইমরোজ তিশা। আজ তিশার জন্মদিন। এবছরের জন্মদিনটা তিশার জন্য অন্য বারের চেয়ে বেশি আনন্দের। এবার তার কোলে মেয়ে ইলহাম। মেয়েকে নিয়েই জন্মদিনের প্রথম প্রহরে কেক কেটেছেন তিশা।

তিশার জন্মদিনে মোস্তফা সরয়ার ফারুকী সামাজিক মাধ্যম ফেসবুকে বেশ কিছু ছবি শেয়ার করেছেন। সেখানে দুটি কেক আনা হয়েছে। একটি ফারুকীর পক্ষ থেকে আরেকটি মেয়ে ইলহামের পক্ষ থেকে। মেয়ের ছবি শেয়ার না করলেও ছোট্ট হাতে কেক কাটার একটি ছবি দেয়া হয়েছে।

পোস্টের ক্যাপশনে ফারুকী লিখেছেন, ‘আমার জীবনে যা কিছু পেয়েছি, তার মাঝে সেরা তুমি। ইলহামকে নিয়ে তোমার জন্মদিন পালন করতে পেরে ভীষণ আনন্দ লাগছে! হ্যাপি বার্থডে! ভালোবাসি তোমাকে!’

১৯৮২ সালের ২০ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন তিশা। গান দিয়েই শুরু হয়েছিল তার পথচলা। ১৯৯৫ সালে নতুন কুঁড়ি প্রতিযোগীতায় প্রথম স্থান অর্জনের মধ্যে দিয়ে মিডিয়া জগতে পা রাখেন এ অভিনেত্রী। ১৯৯৭ সালে অনন্ত হীরার লেখা ও আহসান হাবীবের প্রযোজনায় ‘সাতপেড়ে কাব্য’ নামের নাটকে শিশুশিল্পী হিসেবে অভিনয় শুরু করেন তিশা। ২০০৩ সাল থেকে অভিনয় ও মডেলিং এ ব্যস্ত হয়ে পড়েন। তারপর টিভি নাটকের মাধ্যমে দর্শকদের কাছে আসতে শুরু করেন। বর্তমানে তিশা দেশের প্রথম সারির একজন অভিনেত্রী। দীর্ঘ ক্যারিয়ারি অনেক জনপ্রিয় নাটক উপহার দিয়েছেন তিনি।

বেশ কিছু সিনেমাতে অভিনয় করে দর্শকের প্রশংসা পেয়েছেন তিশা। তিশা অভিনীত চলচ্চিত্রগুলোর অন্যতম ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’, ‘টেলিভিশন’, ‘অস্তিত্ব’, ‘ডুব’, ‘হালদা’, ‘মায়াবতী’। তৌকীর আহমেদ পরিচালিত হালদা ছবিতে অভিনয় করে নুসরাত ইমরোজ তিশা পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। দেশে মুক্তির অপেক্ষায় আছে তার অভিনীত ‘শনিবার বিকেল’ সিনেমাটি।

Tags: ইলহামনুসরাত ইমরোজ তিশামোস্তফা সরয়ার ফারুকীলিড বিনোদন
Previous Post

কাজী রোজীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

Next Post

দেপোর্তিভোকে গুঁড়িয়ে জয়ে ফিরল রিয়াল

Next Post
রিয়াল মাদ্রিদ ফুটবল দল খেলোয়াড়রা গোল উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দেপোর্তিভোকে গুঁড়িয়ে জয়ে ফিরল রিয়াল

রূপগঞ্জে আবাসন কোম্পানির অবৈধ কার্যক্রমের প্রতিবাদে মানববন্ধন. Channel i News - চ্যানেল আই নিউজ

রূপগঞ্জে আবাসন কোম্পানির আগ্রাসনে পরিবেশ হুমকির মুখে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT