চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেয়র তাপসের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে ‘প্রতারণা’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:04 অপরাহ্ন 12, জানুয়ারি 2021
in - সেমি লিড, অপরাধ
A A
প্রোস্টেটের ছবি, বিভিন্ন রঙের হ্যান্ডকাফ ও হ্যান্ডসেকার দেখানো হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপসের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে প্রতারণার অভিযোগে দুই প্রতারককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

সোমবার রংপুর ও গাজীপুর জেলায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে গোয়েন্দা সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের একটি টিম।

গ্রেপ্তাররা হলেন, মো. জাকারিয়া ও মো. একরামুল হক রাজু। সে সময় তাদের কাছ থেকে একটি স্মার্টফোন ও টাকা লেনদেন করার কাজে ব্যবহৃত একটি বিকাশ একাউন্ট নম্বরের সিম উদ্ধার করা হয়। এছাড়াও মেয়র শেখ ফজলে নূর তাপস এর নামে একটি ভুয়া ফেইসবুক আইডি ‘Shekh Fazle Noor Taposh’ লগইন অবস্থায় পাওয়া যায়।

গোয়েন্দা পুলিশ বলছে, বিভিন্ন লোকজনের কাছে চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে টাকা দাবি করতো তারা। টাকা সংগ্রহ করার জন্য গ্রেপ্তার একরামুলের নামে রেজিস্ট্রেশন করা বিকাশ নম্বর ব্যবহারের প্রমাণ মিলেছে।

মঙ্গলবার দুপুরে ডিবি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার এ কে এম হাফিজ আক্তার।

তিনি বলেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপসের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে প্রতারণার অভিযোগে গত ১ জানুয়ারি শাহবাগ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন মেয়রের ব্যক্তিগত সহকারি নাছিরুল হাসান সজীব। এ মামলার তদন্ত করতে গিয়ে রংপুর ও গাজীপুর জেলা থেকে সোমবার দুই প্রতারককে গ্রেপ্তার করা হয়।

ফেরদৌস ওয়াহিদ হাসিমুখে, কালো শার্ট পরা, চুলে সাদা দাগ. Channel i News - চ্যানেল আই নিউজ হাফিজ আক্তার বলেন, গ্রেপ্তার জাকারিয়া মেয়র শেখ ফজলে নূর তাপসের নামে ভুয়া আইডি খুলে নিজেকে মেয়র পরিচয় দিয়ে বিভিন্ন মানুষের কাছে চাকরি দেয়ার প্রলোভন দেখাতো। এরপর তার ওই প্রলোভনের ফাঁদে পা দিলে তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিতো। টাকা সংগ্রহের জন্য কাজ করতো একরামুল হক। তার নামে রেজিস্ট্রেশন করা বিকাশ নম্বর ব্যবহার করতো।

তিনি আরও বলেন, ‘গ্রেফতাররা উচ্চ শিক্ষিত না হলেও প্রতারণার কাজে তারা খুব অভিজ্ঞতা সম্পন্ন। এদের মধ্যে একজন এইচএসসি পাশ ও আরেকজন ক্লাস নাইন পর্যন্ত লেখাপড়া করেছে।’

Previous Post

ট্রাম্প সমর্থকদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ফেসবুক-টুইটার-অ্যামাজন

Next Post

উৎসবের ‘ফোকাস কান্ট্রি’ বাংলাদেশ, যাচ্ছে চার ছবি

Next Post
বাংলাদেশের বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক ছবি, উৎসবের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

উৎসবের ‘ফোকাস কান্ট্রি’ বাংলাদেশ, যাচ্ছে চার ছবি

দুই ব্যক্তির মধ্যে বন্ধুত্বপূর্ণ হাত মেলানো, বাংলাদেশি সংবাদ পোর্টাল চ্যানেল আই অনলাইনের জন্য. Channel i News - চ্যানেল আই নিউজ

‘আমাদের বাপ-বেটার ব্যক্তিগত বিষয় যার যার তার তার’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT