চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেয়র আনিসুল হকের অবস্থার সর্বশেষ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:34 অপরাহ্ন 20, নভেম্বর 2017
in বাংলাদেশ
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা উত্তরের মেয়র আনিসুল হককে আবারো লন্ডনের একটি হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়েছে বলে তার ঘনিষ্ঠ কয়েকজন জানালেও এ বিষয়ে কোন মন্তব্য করেননি চিকিৎসার বিষয়ে গণমাধ্যমকে জানানোর জন্য দায়িত্বপ্রাপ্ত নাগরিক টিভির সিইও আব্দুন নূর তুষার।

এর আগে শারীরিক অবস্থার উন্নতি হলে গত ১ নভেম্বর মেয়র আনিসুল হককে আইসিইউ থেকে ফিজিওথেরাপির জন্য রিহ্যাবে নিয়ে যাওয়া হয়।

আনিসুল হকের সর্বশেষ অবস্থা জানার জন্য আব্দুন নূর তুষারকে ফোন করা হলে তিনি মেয়রকে আইসিইউতে নেওয়া না নেওয়ার বিষয়ে কোন মন্তব্য করেননি।

তবে, ফেসবুক পোস্টে তিনি লিখেছেন: ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক এখনো লন্ডনে চিকিৎসাধীন আছেন। মাননীয় প্রধানমন্ত্রী আমেরিকা সফর শেষে ফেরার পথে তার পরিবারের সাথে সাক্ষাৎ দিয়েছেন ও তার নবভূমিষ্ঠ নাতিকে কোলেও নিয়েছেন। যে কোন রোগী ও তার পরিবারের অধিকার আছে চিকিৎসা চলাকালীন ছবি বা সংবাদ দিতে ব্যক্তিগত গোপনীয়তা বা প্রাইভেসি বজায় রাখার।

তিনি লিখেছেন: কিছু অসভ্য মিথ্যাবাদী নানাভাবে নানারকম গুজব ছড়াচ্ছেন ও বিভিন্ন জায়গা থেকে কাট পেস্ট ফটোশপ করা ছবি দিয়ে ইন্টারনেটে নানা রকম বিভ্রান্তি ছড়াচ্ছেন। কিছু লোক আকারে ইঙ্গিতে, বিভিন্ন আলোচনায় এসব নিয়ে নানা রকম মন্তব্য করছেন। এরা শুধু অসভ্যই নন, এরা মানুষের মাঝে বিভ্রান্তি ছড়িয়ে নানা রকম ব্যক্তিগত ও দলীয় উদ্দেশ্য সফল করতে চাইছেন। দয়া করে এসব দিয়ে বিভ্রান্ত হবেন না।আনিসুল হক

সবশেষে তিনি লিখেছেন: যারা এ ধরনের কথা বলছেন বা এসব ছড়াচ্ছেন তাদের বিষয়ে জানলে, আমাদের জানান। আমাদের সবার মঙ্গলের জন্যই জানা দরকার কে বা কারা এভাবে জঘন্য মিথ্যাচার করে।

গত ২৯ জুলাই ব্যক্তিগত সফরে সপরিবার লন্ডনে যান মেয়র আনিসুল হক। সেখানে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাকে একটি হাসপাতালে ভর্তি করা হয়। তিনি সেরিব্রাল ভাসকুলাইটিসে (মস্তিষ্কের রক্তনালীর প্রদাহ) আক্রান্ত হন বলে পরিবার ও ব্যক্তিগত কর্মকর্তাদের পক্ষ থেকে জানানো হয়। তখন থেকেই লন্ডনে চিকিৎসাধীন রয়েছেন টিভি পর্দারও জনপ্রিয় এ ব্যক্তিত্ব।

Tags: আনিসুল হক
Previous Post

কোহলির রেকর্ড সেঞ্চুরি জয়ে রাঙানো হল না

Next Post

‘বুবলি বুবলি আমার সোনা বুবলিরে’

Next Post
বাংলাদেশি অভিনেত্রী বুবলি সুন্দরভাবে পোজ দিয়ে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

'বুবলি বুবলি আমার সোনা বুবলিরে'

বাংলাদেশি নারী ক্রিকেটার রুমানা ও খাদিজা ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিগ ব্যাশে খেলবেন রুমানা, খাদিজা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT