চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেয়র আনিসুল হকের অনুপস্থিতির সুযোগে আবারও ফুটপাত দখল

জাকিয়া আক্তার by জাকিয়া আক্তার
10:06 অপরাহ্ন 24, সেপ্টেম্বর 2017
in বাংলাদেশ
A A
বাজারে ফুটপাত দখল করে দোকানপাট ও যানবাহন, জনচলাচলে বিঘ্ন সৃষ্টি. Channel i News - চ্যানেল আই নিউজ

অবৈধ ফুটপাত

চলতি বছর রমজানের আগেও ঢাকা উত্তর সিটি করপোরেশনের একাধিক জায়গায় অবৈধভাবে বসা ফুটপাতের দোকানগুলো দেখা যায়নি। উত্তরের মেয়র আনিসুল হকের চেষ্টায় নগরবাসী তখন কিছুটা হলেও শান্তিপূর্ণভাবে ফুটপাতে চলাফেরা করেছেন। তবে মেয়র আনিসুল হকের অসুস্থতার কারণে অনুপস্থিতির সুযোগে মাত্র কয়েকমাসের ব্যবধানে বেশ কয়েকটি রাস্তার ফুটপাতে আবারও দেখা উচ্ছেদ করা সেই অবৈধ দোকান। কেউ কুরবানি ঈদের পর, আবার কেউ ১৫-২০ দিন অাগে ফুটপাত দখল করে এসব দোকান বসিয়েছে।

রাজধানীর তেজগাঁওয়ের দক্ষিণ বেগুনবাড়ি এলাকায় কয়েকমাস আগেও ফুটপাতমুক্ত ছিল। এ কারণে এলাকার মানুষ খুব সহজে ফুটপাত দিয়ে চলাফেরা করত। কিন্তু এখন আবার ফুটপাত দিয়ে চলাফেরা করতে আগের মতো কষ্ট হয়। ফুটপাত দখল করে চায়ের দোকান দেওয়া ইব্রাহিম চ্যানেল আই অনলাইনকে বলেন: কুরবানি ঈদের পর আবার বসেছি দোকান নিয়ে। এখন তেমন কোন ঝামেলা হয় না, পুলিশও কিছু বলে না। শান্তিতে দোকান করতে পারছি।

একই সুরে কথা বলেন ফুটপাত দখল করা আরেক দোকানদার মাকসুদুর। তিনি বলেন, ১০দিন আগে ভয়ে ভয়ে ফুটপাতে বসেছি। তবে এখনও কেউ উচ্ছেদ করেনি। প্রতিদিন রাত পর্যন্ত দোকান করছি কোনো ঝামেলা হয় না। 

তবে ফুটপাত দখল করে যারা ব্যবসা করছেন তাদের কোনো ঝামেলা না থাকলেও এখন সব ঝামেলা রাস্তার পথচারীদের। কেননা পথচারীদের আগের মতোই কষ্ট করে রাস্তায় চলাফেরা করতে হচ্ছে।

এ প্রসঙ্গে পথচারী আবদুল্লাহ বলেন, কিছুদিন আগেও ফুটপাত দিয়ে খুব নির্বিঘ্নে চলাচল করেছি, আর এখন আগের মতোই কষ্ট করতে হচ্ছে। কেন এমন হচ্ছে,  জানতে চাইলে চাকুরীজীবী আবদুল্লাহ বলেন, মেয়রের অনুপস্থিতিতে অনেকেই সুযোগের সদ্ব্যবহার করছে। কেউ কোন নিয়ম মানছে না। যে যার মত করে ফুটপাত দখল করছে। পুলিশও এক্ষেত্রে কিছুই বলে না।

কলেজ শিক্ষার্থী তানিয়া বলেন, মেয়র অসুস্থ হয়ে দেশের বাইরে রয়েছেন তার কাজগুলো এলাকার কাউন্সিলররা করতে পারেন তারা এ বিষয়গুলোতে নজর রাখলে এই সমস্যাগুলো হতো না।

দক্ষিণ বেগুনবাড়ির মত একই অবস্থা এফডিসির পাশের রাস্তার। মাছের বিক্রেতারা ফুটপাতের প্রায় সব জায়গা দখল করে মাছ বিক্রি করছেন। রাস্তার উপর অস্থায়ী খাবারের হোটেল বসিয়ে ব্যবসা করছেন। পথচারীরা রাস্তায় এবং ফুটপাতে কোনরকম ঠেলাঠেলি করে হাটছেন। 

পথচারী রাশেদ বলেন, কয়েকমাস আগেও এই ফুটপাত মুক্ত ছিল। হঠাৎ করেই কিছুদিন আগ থেকে দেখেছি মাছ নিয়ে একদল মাছ বিক্রেতারা বসেছেন। রাস্তার গাড়ি আর ফুটপাত দখল কোনোরকম ভোগান্তি নিয়ে হাটতে হয়।

তবে ফুটপাত দখল নিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মেজবাহুল ইসলাম চ্যানেল আই অনলাইনকে বলেন, মেয়র আনিসুল হকের ঢাকা উত্তরে কর্মপরিকল্পনার মধ্যে প্রধান একটি পরিকল্পনা অবৈধ ফুটপাত মুক্ত করা। যেটা তিনি খুব সুন্দরভাবে করেছেন। অনেক জায়গার ফুটপাত মুক্ত হয়েছে, অনেক জায়গায় কাজ শুরু হয়েছে।

‘মেয়রের অনুপস্থিতিতে কোন কাজের গতি থেমে নেই। তিনি থাকাকালীন যেসব কাজ চলমান ছিল সেগুলো এখনও চলমান আছে। কিছুদিন আগেও মিরপুর ১০ নম্বরের একটি খাল উচ্ছেদ করা হয়েছে। বিহারি পট্টি উচ্ছেদ করা হয়েছে। এছাড়া এলাকার নর্দমা, বর্জ্য অপসারণ করাসহ উত্তরা ও গুলশানের কাজগুলো কাউন্সিলররা দায়িত্ব নিয়ে করছেন।’

তিনি আরও বলেন, রাস্তার মেরামতের কাজ অনেকটা শেষ পর্যায়ে। বর্ষার সময় কাজ বন্ধ ছিল এখন আবার পুরো দমে চলছে। কাজের ব্যাপারে উত্তর সিটি করপোরেশন জিরো টলারেন্স। মেয়র না থাকায় উত্তরের জনগণের প্রত্যাশা কোন ব্যাঘাত ঘটিনি। মেয়র থাকাকালে ওনি নিজেই সমন্বয়  কমিটি করে দিয়েছেলেন। সেই সমন্বয় কমিটিই সবকাজগুলো করে যাচ্ছে।

‘তবে কিছু সুযোগ সন্ধানী মানুষ থাকেন যারা সুযোগের আশায় বসে থাকেন সেই কাজটিই তারা করে যাচ্ছেন। ’এ ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা একান্ত দরকার বলে মনে করেন মেজবাহুল ইসলাম।

Tags: উত্তরের মেয়রমেয়র আনিসুল হক
Previous Post

আরেক খ্যাতিমান ফুটবলারকে হারাল বাংলাদেশ

Next Post

অস্ট্রেলিয়ার টানা এগারো হারে সিরিজ ভারতের ঘরে

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

অস্ট্রেলিয়ার টানা এগারো হারে সিরিজ ভারতের ঘরে

Bangladesh delegates participate in roundtable on Myanmar genocide at Lakshmipur hotel. Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশকে শক্তি প্রদর্শনের পরামর্শ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT