চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেয়রের হুঁশিয়ারি: দাম বাড়ালেই জরিমানা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:51 অপরাহ্ন 09, মে 2019
in - সেমি লিড, বাংলাদেশ
A A
দাম

মোহাম্মদপুর টাউন হল কাঁচা বাজার মার্কেটে দ্রব্যের দাম স্থিতিশীল আছে কি না দেখতে ভরদুপুরে আকস্মিক পরিদর্শন এসে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেন: নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম যেন বাড়িয়ে না নেয়া হয় সে বিষয়ে দোকানিদের হুঁশিয়ারি দিয়েছি।

বৃহস্পতিবার দুপুরে মোহাম্মদপুর কাঁচাবাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

আতিকুল ইসলাম বলেন: এই বাজারে বেশ কিছু অসাধু ব্যবসায়ী নির্ধারিত মূল্যের বাইরে অতিরিক্ত দাম নিচ্ছে। আমি তাদের হুঁশিয়ারি করে দিয়েছি, এরপরে যদি তারা দাম বাড়িয়ে নেয় তাদেরকে জরিমানার আওতায় নিয়ে আসা হবে।

মেয়র বলেন: বাজারে একটি মাংস দোকানের সামনে মূল্য তালিকায় প্রতি কেজি ৫২৫ টাকা দামের কথা থাকলেও একজন অসাধু ব্যবসায়ী ৫৫০ টাকা করে নিচ্ছিল। ফলে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরও বলেন: এটা খুব দুঃখজনক যে, ফুটপাত ও রাস্তা দখল করে, সাধারণ মানুষকে কষ্ট দিয়ে ব্যবসায়ীরা ব্যবসা করছেন। এটা চলতে দেয়া যাবে না। তিনি সকল আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও ওয়ার্ড কাউন্সিলরদেরকে নিয়ে অবিলম্বে ফুটপাত ও রাস্তা অবৈধ দখলমুক্ত করা হবে বলে ঘোষণা দেন।

মেয়র ভেজালমুক্ত, সঠিক ওজনে এবং কম দামে পণ্য বিক্রয় করার জন্য ব্যবসায়ীদের আহবান জানান।

তিনি বলেন: রমজান ইবাদতের মাস। ধর্মীয় ও নৈতিকতার দিক থেকে সৎভাবে ব্যবসা করা উচিত। অসৎ ব্যবসায়ীদের বিবেক জাগ্রত হোক।

ডিএনসিসির অন্যান্য মার্কেটেও এ ধরণের আকস্মিক পরিদর্শন করা হবে বলে তিনি জানান।

এসময় উত্তর সিটি করপোরেশনের প্যানেল মেয়র আলেয়া সারোয়ার ডেইজী, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (অঞ্চল-৫) মীর নাহিদ আহসানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Tags: দামদ্রব্যমূল্য
Previous Post

বাড়িতে ১ হাজারের বেশি অস্ত্র, আটক ১ জন

Next Post

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় যুবলীগ নেতা নিহত

Next Post

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় যুবলীগ নেতা নিহত

ইফতারে মজাদার খেজুরের মিল্কশেক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT